চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গতরাতে ইলিশ ভাজা খেয়েছেন বার্নিকাট, আমের জন্য অপেক্ষা

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
6:52 পূর্বাহ্ন 26, মে 2015
in বাংলাদেশ
A A

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে আছেন চারমাস। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রথমবারের মতো সরাসরি কথা বললেন মার্শিয়া ব্লুম বার্নিকাট। প্রশ্নকারীদের অনেকেই ছিলেন সাংবাদিক। চ্যানেল আই অনলাইনের প্রশ্নের উত্তরে কথা বলেছেন চলমান অভিবাসন এবং রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে।

কথা বলেছেন বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, এখানে তার ভালোলাগার নানা বিষয়সহ বাংলাদেশের গণতন্ত্র, জিএসপি, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং গুম-খুন নিয়েও। সব বিষয়েই যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান তুলে ধরেছেন বার্নিকাট।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মানুষ এতোটাই আন্তরিক আর প্রাণখোলা যে প্রতিদিনই তার মনে হয় তিনি যেনো তার বাড়িতেই আছেন। বাড়ি ফিরলে স্বজনরা যেমন তাকে বরণ করে নেন, বাংলাদেশের মানুষও প্রতিদিনই তাকে তেমনভাবে স্বাগত জানান। 

শুধু তাই নয়। বাংলা সব খাবারই তার দারুণ প্রিয়। বিশেষ করে এই মৌসুমে লিচু দারুণভাবে উপভোগ করছেন। আর অপেক্ষা করছেন সুস্বাদু আমের জন্য। বাংলাদেশে এসে ক্রিকেট খেলেছেন, সিসিমপুরের হালুম, টুকটুকি, এলমোর সঙ্গে সময় কাটিয়েছেন। ক্রিকেট খেলা আর সিসিমপুরের ওদের সঙ্গে কথা বলাই নাকি তার কাছে সবচাইতে আনন্দের ছিলো।

গত রাতেও ইলিশ ভাজা দিয়ে ভাত খেয়েছেন। সব মিলিয়ে দারুণ উপভোগ করছেন এদেশ।

বাংলাদেশকে নিয়ে তার ভাবনাও অনেক। প্রতিদিনই ভাবেন এই স্বল্প সময়ের মধ্যে যতোটা বেশি কাজ করা যায়। আরো বেশি কিছু করাটাই তার কাছে বড় চ্যালেঞ্জ।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ায় চলা অভিবাসী সংকট নিয়ে চ্যানেল আই অনলাইনের এক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

রোহিঙ্গা শরণার্থী সমস্যা নিয়ে তিনি জানান, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা মুসলিমদের নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা সমাধান করতে সব ধরণের সম্ভাব্য উপায়সমূহ যাচাই বাছাই করে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, চলতি অর্থ বছরে এক হাজার রোহিঙ্গা মুসলিমকে মার্কিন যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত করা হয়েছে। এছাড়াও পৃথিবীর সবচাইতে নিগৃহীত এই জনগোষ্ঠীকে সকল ধরণের মানবিক সহায়তা দিতে একশ’ ৯ মিলিয়ন ডলারের সহায়তা দেয়া হয়েছে।

সাগরে এখনও সাত হাজারের মতো শরণার্থী থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার দিকে সাগরে আটকা আছে উল্লেখ করে বার্নিকাট বলেন, এই তিন দেশ একযোগে কাজ করতে যে ইচ্ছা পোষণ করেছে, তাকে যুক্তরাষ্ট্র ইতিবাচক হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্র এই মুহূর্তে শুধু এই তিন দেশ নয়, পুরো বিশ্বকেই মানবিক বিপর্যয়ের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠির সহযোগিতায় এগিয়ে আসতে আহ্বান জানিয়েছে বলে জানান তিনি।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মাধ্যমে বিষয়টি সমাধানে নেতৃত্বের ভূমিকা নিতে চায় এবং রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসন করতে চায়।

তিনি বিশ্বাস করেন, আগামী ২৯ মে মার্কিন প্রতিনিধির উপস্থিতিতে এবং থাইল্যান্ডের উদ্যোগে আয়োজিত সম্মেলনে দক্ষিণ এশিয়ার অভিবাসী সমস্যার একটি স্থায়ী সমাধানের পথ বের হয়ে আসবে।

Tags: চ্যানেল আই অনলাইনমার্কিন রাষ্ট্রদূতমার্শিয়া ব্লুম বার্নিকাট
Previous Post

দেশের মাটিতে প্রথম ‘এশিয়ান ট্যুর’ গলফ

Next Post

নড়াইলে শিশু পাচার ও ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন

Next Post

নড়াইলে শিশু পাচার ও ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন

শাকিব-অপু-অহনা’র 'দুই পৃথিবী' ৫ জুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT