চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসীদের ভাগ্য নির্ধারণে ব্যাংককে বৈঠক চলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:28 অপরাহ্ন 28, মে 2015
in আন্তর্জাতিক
A A

বঙ্গোপসাগর এলাকা দিয়ে মানবপাচার ও অভিবাসী সংকট এবং সাগরে ভাসা অভিবাসীদের ভাগ্য নির্ধারনের আলোচনায় বসেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১৭টি দেশের গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তিরা। থাইল্যান্ডের আহ্বানে ব্যাংককে এই বৈঠক বসেছে।

সাগরে ভাসমান মানবিক বিপর্যয় ও অভিবাসীদের আশ্রয় দিতে উপকূলীয় দেশগুলোর অনীহার মধ্যেই ব্যাংককে বৈঠক শুরু হলো।

বৈঠকের শুরুতে বক্তৃতায় থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী তানাসাক প্যাটিমাপ্রিগর্ন বলেন, দক্ষিণ এশিয়ায়ার এই অভিবাসী সংকট তীব্র আকার ধারণ করেছে এবং এখনই এ সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে তা তীব্রতর হবে এবং এই সমস্যা প্রকৃতপক্ষে কোনো দেশ একা সমাধান করতে পারবে না।

তিনি বাংলাদেশ এবং মিয়ানমারকে উদ্দেশ্য করে বলেন, বৈঠকে এই সমস্যাটির প্রকৃত কারণটিও তুলে ধরতে হবে।

তিনি আরো বলেন, তিনটি উদ্দেশ্য সামনে রেখে তার দেশ এই বৈঠকটি আহ্বান করেছে। তা হল, সাগরে আটকা পড়া অভিবাসী প্রত্যাশীদের মানবিক বিপর্যয়ের বর্তমান অবস্থাটা তুলে ধরা, ভবিষ্যতে এমন অবৈধ যাত্রা যেন কেউ না করে সেজন্য মানবপাচার বিষয়ক সমস্যাটির একটি স্থায়ী সমাধানের পথ বের করা এবং এই সংকটের প্রকৃত কারণ চিহ্নিত করা।

বৈঠকে অভিবাসীদের জন্য সহায়তা তহবিলের ঘোষণা আসতে পারে। আর রোহিঙ্গা ইস্যুতে চাপ আসতে পারে মিয়ানমারের উপর।

বৈঠকে বাংলাদেশ, মিয়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১৭ দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা ছাড়াও অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনামসহ বেশ কিছু দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

জাতিসংঘের অভিবাসী বিষয়ক কমিশন ইউএনএইচসিআর, ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন ইওএম, ড্রাগস এনাড ক্রাইম অফিস সহ বেশ কিছু সংস্থার পর্যবেক্ষকরাও বৈঠকে আছেন।

Tags: অভিবাসীমানব পাচার
Previous Post

শুরু হতে যাচ্ছে মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ

Next Post

ফেভারিট পাকিস্তানকে ছাড়তে নারাজ জিম্বাবুয়ে

Next Post

ফেভারিট পাকিস্তানকে ছাড়তে নারাজ জিম্বাবুয়ে

ওয়াশিংটনে মহানবীকে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শনীর চেষ্টা ব্যর্থ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT