চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাম না পেয়ে সড়কে ধান ফেলে কৃষকের প্রতিবাদ

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
8:14 পূর্বাহ্ন 02, জুন 2015
in কৃষি
A A

দিনাজপুরে উৎপাদিত ফসলের দাম না পাওয়ায় সড়কে ধান ফেলে প্রতিবাদ করেছে কৃষকেরা। সেই সাথে ফসলের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করেছে তারা।

মঙ্গলবার দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে সড়কে ধান ফেলে এ প্রতিবাদ করে অসংখ্য কৃষক-কিষানী। এ সময় বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর শাখার উদ্যোগে ফসলের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারা।

মানববন্ধনে কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আলতাফ হোসাইন, জেলা সভাপতি বদিউজ্জামান বাদল,ও সাধারণ-সম্পাদক দয়া রাম রায়সহ অন্যরা বক্তব্য রাখেন।

কেন্দ্রীয় সহ-সভাপতি আলতাফ হোসাইন কৃষক ধানের লাভজনক দাম না পাওয়ায় সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ সরকার নিজেদের কৃষি ও কৃষক বান্ধব সরকার বলে দাবি করলেও কৃষকের জন্য কিছুই করছেনা। কৃষকের ঘামের ফসল বিদেশে রপ্তানির করে সরকার বাহবা নিতে চায়। অথচ কৃষকের উদপাদিত ফসলের ন্যায্য দাম নিশ্চিত করতে পারছে না।

সে সময় সময় বক্তরা অভিযোগ করে বলেন, দেশে তিন কোটি ৩৮ লাখ টন খাদ্য উৎপাদন হলেও সরকার নামমাত্র ৮ থেকে ১০ লাখ টন ধান চাল ক্রয় করে। ভারত থেকে খাবার অনুপযোগী লাখ লাখ টন চাল আমদানি করে অসাধু ব্যবসায়ীরা মুনাফা লুটছেন। অথচ কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না।

সম্প্রতি দিনাজপুরসহ উত্তরাঞ্চলে বোরো ধানের বাম্পার ফলন হলেও বাজার মূল্য ভালো না থাকায় কৃষকের মুখে হাসি নেই। ধান বিক্রি করে উৎপাদন খরচের অর্ধেকও মিলছে না কৃষকের। চড়া সুদে ঋণ নিয়ে ধান চাষ করে দেনা পরিশোধ করতে না পারায় কৃষকের চোখে-মুখে এখন হতাঁশার গ্লানি।

Tags: দিনাজপুরধান
Previous Post

ছবিতে শবে বরাতের বাহারি ঢঙের রুটি

Next Post

আনসারুল্লাহ থার্টিনের নতুন টার্গেটে সাতজন

Next Post

আনসারুল্লাহ থার্টিনের নতুন টার্গেটে সাতজন

আশুলিয়ায় ব্যাংকের নিরাপত্তায় ব্যাংক-পুলিশ মতবিনিময়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT