চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেধা ও মনন নষ্ট করা কোচিং বাণিজ্য

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:56 অপরাহ্ন 27, ডিসেম্বর 2017
in সম্পাদকীয়
A A
কোচিং বাণিজ্য-অপরাধ

শিক্ষার নিরঙ্কুশ বাণিজ্যের কারণে দেশের শিক্ষা ব্যবস্থার অবনতি এখন জাতির প্রধান আলোচ্য বিষয়। এই বাণিজ্যিকীকরণ বাংলাদেশের শিক্ষাখাতকে অকল্পনীয় অধঃপতিত করেছে তার প্রমাণ মিলছে প্রতিদিন। প্রশ্ন ফাঁস থেকে শুর করে সর্বত্র দুর্নীতি প্রকট আকার ধারণ করেছে। এই দুর্নীতিতে কোচিং ব্যবসা সবচে অধিক দায়ী। কোচিং ব্যবসার অন্তরালে চলে প্রশ্নফাঁসসহ যাবতীয় অপকর্ম। কেচিং ব্যবসা মেধাবী ছাত্রছাত্রীদের ক্ষতিগ্রস্ত করছে। পাশাপাশি মোটা টাকার বিনিময়ে অমেধাবী ছাত্রছাত্রীকে ভর্তি করিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয়। এদের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি সংস্থার ব্যবস্থা নেয়ার কথা শোনা যাচ্ছিলো অনেকদিন ধরে। মূলত ট্রেড লাইসেন্স বাতিল কেচিং বাণিজ্য বন্ধের একটি প্রাথমিক উদ্যোগ। ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় অবৈধ ও অননুমোদিত সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুন, ওভারহেড সাইনবোর্ড অপসারণ না করায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৬টি কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স বাতিল করেছে। কোচিং সেন্টারগুলো হচ্ছে- ইউসিসি কোচিং সেন্টার, ফার্মগেট, ঢাকা; ইউনিএইড কোচিং সেন্টার, ফার্মগেট, ঢাকা; আইকন কোচিং সেন্টার, ফার্মগেট, ঢাকা; আইকন প্লাস কোচিং সেন্টার, ফার্মগেট, ঢাকা; ওমেগা কোচিং সেন্টার, ফার্মগেট, ঢাকা; এবং প্যারাগন কোচিং সেন্টার, ফার্মগেট, ঢাকা। ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে জানিয়ে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানায়, অবৈধভাবে পোস্টার লাগানোর বিষয়ে এই কোচিং সেন্টারগুলোকে ইতোপূর্বে সতর্ক করা হয়েছিল। তাছাড়া বিভিন্ন সময়ে দেয়াল লিখন ও পোস্টার নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী বিভিন্ন কোচিং সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নেতৃত্বে তাদের আওতায় থাকা ৬টি কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স বাতিল করে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই উদ্যোগটি শিক্ষা মন্ত্রণালয় থেকে নিলে বিষয়টি আরো অধিক গুরুত্ব পেতে পারতো। শিক্ষা মন্ত্রণালয়কেও এইসব শিক্ষা বাণিজ্য বন্ধে অবিলম্বে উদ্যোগ নিতে হবে। দেশের অানাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোচিং সেন্টারগুলো প্রকৃত মেধাবী ছাত্রছাত্রীদের বঞ্চিত করে, টাকার বিনিময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে ভর্তি বাণিজ্য করছে তা ইতোমধ্যে দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে। আমরা ঢাকা সিটি কর্পোরেশনকে সাধুবাদ জানানোর পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়কে অতি দ্রুত কোচিং ব্যবসা বন্ধে উদ্যোগ নিতে আহ্বান জানাই।

Previous Post

বিটকয়েন লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

Next Post

পদ্মা সেতুর নির্মাণ কাজ ৫০ শতাংশের বেশি সম্পন্ন: ওবায়দুল কাদের

Next Post
ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুর নির্মাণ কাজ ৫০ শতাংশের বেশি সম্পন্ন: ওবায়দুল কাদের

বসতবাড়ির ওপর বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT