একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ভারতীয় ক্রিকেট দল ঢাকায় এসে পৌঁছেছে। এয়ার ইন্ডিয়ার একটি বিমানে করে তারা আজ সকাল সোয়া ৯টার দিকে ঢাকায় এসে পৌঁছান।
কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বিমানবন্দর থেকে ভারতীয় দল সরাসরি হোটেল সোনারগাঁওয়ে চলে গেছে। দুপুর আড়াইটায় তাদের মিরপুরের একাডেমী মাঠে অনুশীলন করার কথা রয়েছে।
বাংলাদেশ-ভারত সিরিজ মাঠে গড়াবে টেস্ট ম্যাচ দিয়ে। আগামী ১০ জুন থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট।
৭ জুন আসার কথা থাকলেও নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের কারণে একদিন পর ঢাকায় এসে পৌঁছাল ভারতীয় ক্রিকেট দল।






