চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে মুগ্ধ করলেও মোদিতে নাখোশ ভারতের দু’ রাজ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:47 পূর্বাহ্ন 08, জুন 2015
in আন্তর্জাতিক
A A

৩৬ ঘণ্টার বাংলাদেশ সফরে মুগ্ধতা ছড়িয়ে গেলেও, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নিয়ে অখুশি তার নিজ দেশের দু’ রাজ্য আসাম এবং ত্রিপুরা সরকার।

মোদির সফর, বাস সার্ভিস চালু এবং ছিটমহল হস্তান্তরের আয়োজন নিয়ে উত্তর-পশ্চিমের আসাম এবং ত্রিপুরার রাজ্য সরকার নিজেদের নাখোশ মনোভাব জানিয়ে দিয়েছে।

তাদের প্রতিনিধি ছাড়াই বাংলাদেশ সফরের প্রতিক্রিয়ায় আসামের মূখ্যমন্ত্রী তরুণ গগৈ বিরক্তি প্রকাশ করে বলেছেন, (মোদির) এমন আচরণ প্রকাশ করে যে দু’ দেশের সম্পর্ক উন্নয়নে ভারতের উত্তর-পশ্চিমের তেমন কোনো ভূমিকা নেই।

ত্রিপুরার পরিবহনমন্ত্রী মানিক দে বলেন, কলকাতা-ঢাকা-আগরতলা এবং ঢাকা-শিলং-গোয়াহাটির মধ্যে চলাচলকারী বাস সার্ভিস দুই দেশের প্রধানমন্ত্রী পতাকা উড়িয়ে চালু করলেন, সেখানে মমতা ব্যানার্জিও ছিলেন; কিন্তু অন্য রাজ্যের কোনো প্রতিনিধিকে রাখা হয় নি।

ভারতের উত্তর-পশ্চিমের রাজ্য ত্রিপুরা, মেঘালয় এবং আসামের জন্য বাস সার্ভিস চালু হলেও রাজ্য তিনটির কেউই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না যেটা তাদের কষ্টের কারণ হয়েছে বলে মন্তব্য করেছেন মানিক দে।

তিনি বলেন, অনেক দিন ধরেই বাস সার্ভিসটি চেয়ে আসছে ত্রিপুরা ও আসাম। কিন্তু সেই চাওয়া পূরণের ঐতিহাসিক মুহূর্তে রাজ্যগুলোর কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি।

এমন আচরণে নাখোশ মানিক দে একে মোদি এবং বিজেপির নিম্নমানের রাজনীতি হিসেবে অভিহিত করেন।

রাজ্য তিনটির মধ্যে ত্রিপুরায় ক্ষমতায় আছে বামফ্রন্ট এবং আসাম ও মেঘালয়ে কংগ্রেস।

কংগ্রেস ক্ষমতায় থাকার সময় ড. মনমোহন সিং-এর বাংলাদেশ সফরে উত্তর-পশ্চিমের রাজ্যগুলোর মন্ত্রীরা প্রতিনিধিদলে ছিলেন। তখন অবশ্য শেষ মুহূর্তে বেঁকে বসে বাংলাদেশে আসেন নি পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

Tags: মোদির বাংলাদেশ সফর
Previous Post

রাজধানীর বিভিন্ন স্থান থেকে নয় জঙ্গি আটক

Next Post

ভারতীয় দলে ‘তুরুপের তাস’ হরভজন

Next Post

ভারতীয় দলে 'তুরুপের তাস' হরভজন

জটিল অঙ্কে ডেভিড ক্যামেরন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT