চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজ অভিবাসীদের খোঁজে কক্সবাজারে স্বজনদের ভিড়

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
7:07 পূর্বাহ্ন 09, জুন 2015
in বাংলাদেশ
A A

নিখোঁজ অভিবাসীদের খোঁজে তাদের পরিবারের সদস্যরা ভিড় করছেন কক্সবাজারে। হয়ত এখানেই আছে তাদের আপনজন। মিয়ানমার থেকে ফিরিয়ে আনা বাংলাদেশী সংখ্যা ১৫০ হলেও হারানো স্বজন ফিরে পাওয়ার আশায় কক্সবাজার সংস্কৃতি কেন্দ্রে ভিড় করছেন বহু মানুষ।

ফিরে আসাদের তথ্য সংগ্রহ এবং সর্তকতার সাথে তথ্য যাচাই করে হচ্ছে জানিয়ে  কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন জানান, ফিরে আসা অভিবাসী ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে। যথাযথ প্রক্রিয়া শেষে তাদের হস্তান্তর করা হবে।

পরিবারের কাছে হস্তান্তর করা হবে কিনা, এ প্রশ্নের জবাবে কক্সবাজার ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ফিরিয়ে আনা বাংলাদেশীদের আদালতে নেওয়া হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

মিয়ানমার থেকে ফিরিয়ে আনাদের মধ্যে রোহিঙ্গা ও চিহ্নিত অপরাধী রয়েছে উল্লেখ করে কক্সবাজার ডিবি ওসি সৈয়দ আবুল হোসেন বলেন, মিয়ানমার থেকে ফিরিয়ে আনা ১৫০ জনের মধ্যে ১ জন শরনার্থী ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা দালাল। হামিদ নামের ঐ রোহিঙ্গা মানবপাচারের সাথে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও দু’জন চিহ্নিত অপরাধী রয়েছে বলে নিশ্চিত করেছে কক্সবাজার পুলিশ।

২১ মে সাগরে ভাসমান থাকা ২০৮ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছিলো মিয়ানমারের নৌ-বাহিনী। উদ্ধার হওয়ার পর মিয়ানমারের পক্ষ থেকে দাবি করা হয়েছিলো উদ্ধারকুতদের মধ্যে ২০০ জন বাংলাদেশী।

এর প্রেক্ষিতে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল গত ২৪ মে মিয়ানমার যাওয়ার কথা ছিলো। কিন্তু মিয়ানমার কর্তৃপক্ষ উদ্ধার হওয়া বাংলাদেশী এবং এদের বাংলাদেশে ফেরত নিতে হবে দাবি করে।

বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তালিকা চেয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর কাছে চিঠি পাঠানো হয়। কিন্তু মিয়ানমার কর্তৃপক্ষের তালিকা ছিল বিভ্রান্তিকর ও অপূর্ণাঙ্গ। পূর্ণাঙ্গ তালিকা চেয়ে মিয়ানমারের কাছে আরেকটি চিঠি পাঠায় বিজিবি।

পরবর্তীতে, মিয়ানমারের পাঠানো ২০০ জনের তালিকা থেকে যাচাই বাছাই করে গতকাল পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের ১৫০ জনকে ফেরত আনা হয়। ফিরে আসাদের মধ্যে কক্সবাজারসহ দেশের ১৭ টি জেলার নাগরিক রয়েছে।

উদ্ধার হওয়াদের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রেখে তথ্য সংগ্রহ করছে পুলিশ। ফিরে আসাদের সব সেবা দিচ্ছে আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইএমও)।

Tags: অবৈধ অভিবাসীমানবপাচার
Previous Post

ঝটিকা সফরে হাতিরপুল-কাঁটাবনে মেয়র

Next Post

জয়ই লক্ষ্য টাইগারদের

Next Post

জয়ই লক্ষ্য টাইগারদের

আলভেজের সাথে চুক্তি বাড়ালো বার্সেলোনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT