চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন ‘কাউন্ট ড্রাকুলা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:56 পূর্বাহ্ন 11, জুন 2015
in বিনোদন
A A

লাইট-ক্যামেরা-একশনের দুনিয়া ছেড়ে চলে গেলেন লর্ড অব দ্য রিংস, স্টার ওয়ারস, ড্রাকুলা, জেমস বন্ডসহ আড়াইশ’র বেশি চলচ্চিত্রে অভিনয় করা ব্রিটিশ তারকা স্যার ক্রিস্টোফার লি।

স্যার লি ৯৩ বছর বয়সে রোববার লন্ডনের ওয়েস্টমিনস্টার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন শ্বাস-প্রশ্বাসের সমস্যা এবং হৃদরোগে ভুগছিলেন তিনি।

খল চরিত্রের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠা এই অভিনেতার জীবনের বড় অংশ জুড়েই ছিলো সিনেমা।

১৯২২ সালে লন্ডনে জন্ম নেয়া লি দ্বিতীয় বিশ্বযুদ্ধে রয়্যাল এয়ারফোর্সে নিয়োজিত ছিলেন। যুদ্ধের পর ব্রিটিশ স্টুডিও হ্যামারের হয়ে দানব ফ্রাঙ্কেনস্টাইন, মমি এবং ড্রাকুলার মতো খল চরিত্রে অভিনয় করে কোটি দর্শকের প্রিয় অভিনেতায় পরিণত হন তিনি।

অভিনয় এবং দানশীলতার জন্য ২০০৯ সালে ‘নাইট’ উপাধিতে ভূষিত হন ক্রিস্টোফার লি। তখন থেকেই সম্মানসূচক ‘স্যার’ শব্দটি যুক্ত হয় তাঁর নামের আগে। কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২০১১ সালে বাফটা ফেলোশিপ পান এই অভিনেতা।

তবে ৯০ এর দশকে সংগীত চর্চাতেও নিজের মুন্সিয়ানা দেখান স্যার লি। অ্যালবামও বের করেন কয়েকটি। এমনকি আগ্রহী ছিলেন নতুন প্রজন্মের হেভিমেটাল সংগীতেও। জীবনের শেষ দিনগুলোতেও সিনেমা এবং সংগীতই ছিলো তাঁর জীবনের সব।

বিশ্বজুড়ে হরর সিনেমার দর্শকদের কলজে কাঁপিয়ে দেয়া ৭০ দশকের ‘কাউন্ট ড্রাকুলা’ ক্রিস্টোফার লি’র ভয়ঙ্কর মুখটি আজও ভক্তরা ভোলেননি।

আর হলিউডের অন্যতম ব্যবসাসফল ছবি লর্ড অব দ্য রিংসের সেই সাদাচুলো খল-বুড়ো মানুষটিকে মানুষ মনে রাখবেন জীবনভর।

স্যার লি’র প্রয়াণে শোক প্রকাশ করেছেন লর্ড অব দ্য রিংসের আরেক সাদাচুলো বুড়োর অভিনয় করা ডমিনিক মোনাহান, রিস শিয়ারস্মিথের মতো হলিউড তারকারা।

Tags: জেমস বন্ডড্রাকুলা
Previous Post

পদত্যাগ করলেন সেই নোবেল জয়ী

Next Post

তুরিন আফরোজকে আবারো প্রাণনাশের হুমকি

Next Post

তুরিন আফরোজকে আবারো প্রাণনাশের হুমকি

কোপা দিয়ে বিশ্বকাপ কষ্ট কিছুটা ভুলতে চায় আর্জেন্টিনা-ব্রাজিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT