চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফতুল্লা ডায়েরিতে মুষলধারে সেলফি

আরিফ চৌধুরী by আরিফ চৌধুরী
12:37 পূর্বাহ্ন 14, জুন 2015
in স্পোর্টস
A A

সকাল পৌণে ৯টা। সাদা হয়ে নেমেছে বর্ষণ। খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামের গ্যালারিতে একজন দর্শকও নেই। তবে ইষ্ট গ্যালারিতে ভিজে একাকার তামিম-কায়েস-মুমিনুল-মুশফিকুর-সাকিব-লিটন-সৌম্য-শুভাগত-তাইজুল-জুবায়ের-শহিদ। তাদের ঠিক বা পাশে কাকভেজা টিম-ইন্ডিয়াও।

ভাবছেন কি পড়ছেন এসব! না, চিন্তার কোনো কারণ নেই। খেলা বন্ধ আছে দেখে বৃষ্টিতে নেমে পড়েনি দুই দল। আসলে ইষ্ট গ্যালারির উপরেই স্টেডিয়ামের ‘অ্যানালগ’ স্কোরবোর্ড। কালো বোর্ডের গায়ে সাদা রঙে লেখা ক্রিকেটারদের নামগুলো বৃষ্টির মধ্যে যেনো আরও বেশি জ্বলজ্বলে। আহ! রোদ উঠলে কতোই না ব্যস্ত হয়ে উঠতো এই বোর্ডটা।

দুর্ভাগ্য ফতুল্লাবাসীর। ৯ বছর পর টেষ্ট ক্রিকেটে ফেরাটা ভাসিয়ে নিয়ে গেছে বৃষ্টি। আর আশা করে লাভও নেই। ৫ দিনের একটা টেষ্ট ম্যাচের চার দিনই বাধা হলো প্রকৃতি। পঞ্চম দিনটাও ভেজা-ভেজা। খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আর যাই হোক অন্তত দুপুর পর্যন্ত ক্রিকেট হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। যে কোনো সময়ই আসতে পারে আখেরি ঘোষণা।

দুই পাশের দুই ড্রেসিংরুমে অবস্থান করছে বাংলাদেশ এবং ভারতীয় দল। আর উল্টো পাশে প্রেসবক্স, কমেন্ট্রিবক্স, প্রডাকশন এবং মিডিয়ার লোকজন। এর বাইরে নিরাপত্তাকর্মী আর পার্কিংয়ে গাড়ির সারি। এক ঝলকে এই ফতুল্লা স্টেডিয়ামের চেহারা।

ফতুল্লার ডায়েরি: ২

মাঠে পানি, খেলা বন্ধ। সরাসরি সম্প্রচারে নেই টেলিভিশন। আর তাই অনির্ধারিত বিরতিতে পরেছেন টিভি কমেন্টেটররা। গুনগুন করতে করতে হেঁটে যাচ্ছিলেন হারশা ভোগলে। তার সাদা শার্টটা ভিজে গেছে বৃষ্টির পানিতে। ব্যালকনিতে ফোনে গেইম খেলতে খেলতে সঞ্জয় মাঞ্জরেকার জানিয়ে দিলেন চুক্তিবদ্ধ তারা সবাই। স্টার ইন্ডিয়ার বাইরে বাংলাদেশের কোনো টিভির সঙ্গেই কথা বলতে পারবেন না। তাই সাবেক এই ক্রিকেটারের ইন্টারভিউ করার ‘ধান্ধা’ শুরুতেই বাতিল।

তবে বিশ্রামকক্ষে দেখা হয়ে গেলো শ্রীলংকান ধারভাষ্যকার রঞ্জিত ফার্নান্দোর সঙ্গে। আড়াই বছর আগে কলম্বোতে দেওয়া ইন্টারভিউয়ের কথা মনে আছে ষাটোর্ধ্ব এই ভদ্রলোকের। উনি দেখেই অবশ্য চিনতে পারলেন, জানতে চাইলেন হেয়ারস্টাইল চেইঞ্জ হয়েছে কি না।

রঞ্জিতের সঙ্গে কথা বলতে বলতেই সামনে বাংলাদেশের জনপ্রিয় আন্তর্জাতিক কমেন্টেটর আতহার আলি খান। আতহার বললেন ক্রিকেট ছাড়া অনেক কিছুই হচ্ছে। যেমন? এক কথায় আতহারের উত্তর: চা-কফি-গল্প-আড্ডা এসবই। হারশা-সঞ্জয়দের মতো আতহার আলি খানেরও চুক্তির বাইরে অন্য টেলিভিশন চ্যানেলের সঙ্গে কথা বলা নিষেধ।

তবে সেলফি তুলতে তো আর আপত্তি নেই। এটা যখন আতহার জানাচ্ছিলেন পেছন থেকে তাকে জড়িয়ে ধরে মোটা গলার কেউ একজন এসে বললেন ‘আরে আতহার ভাই… চলে এলাম’। সবার পরিচিত গলা। তিনি বাংলাদেশের আরেক তুমুল জনপ্রিয় ধারাভাষ্যকার চৌধুরী জাফর উল্লাহ শারাফাত। যেখানে দাঁড়ান তিনি ভিড় জমে যায়।

আড্ডায় যোগ দিলেন শারাফাতও। বললেন, খেলা হোক আর না হোক, খেলোয়াড়রা আসুক আর না আসুক, আমাদের কিন্তু আসতেই হয়। জাফর উল্লাহ শারাফাত এমনভাবে কথাগুলো বলছিলেন মনে হলো বেতারেই শুনছি।

Tags: বাংলাদেশ-ভারত ক্রিকেট
Previous Post

মিলা কুনিসের জানা অজানা কিছু কথা

Next Post

৪০ লাখ টাকার জাল নোটসহ আটক ৬

Next Post

৪০ লাখ টাকার জাল নোটসহ আটক ৬

বৃষ্টির বাধা কাটিয়ে ব্যাট হাতে টাইগাররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT