চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যা পরিস্থিতির অবনতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:37 পূর্বাহ্ন 15, জুন 2015
in বাংলাদেশ
A A

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। যমুনার পানি বেড়ে সিরাজগঞ্জ বালিঘুগরী বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আবারও ভাঙ্গন শুরু হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে জামালপুরের ২০ গ্রাম।

বগুড়ায় যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়ে বিপদসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নির্মাণাধীন বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে বন্যার পানি ঢুকে সারিয়াকান্দি ও ধুনট উপজেলার আরো কিছু গ্রামের নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে নতুন করে।

ভেঙ্গে যাওয়া বাঁধ সংলগ্ন এলাকা থেকে বাড়ি ঘর সরিয়ে নিয়ে লোকজন পুরাতন বাঁধ ও রাস্তার ওপর আশ্রয় নিয়েছে। বালির বস্তা ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।

যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জ বালিঘুগরী বন্যা নিয়ন্ত্রন বাঁধে আবারও শুরু হয়েছে ভাঙ্গন। ২৪ ঘণ্টায় অব্যাহত ভাঙ্গনে বিলীন হয়ে গেছে বাঁধের প্রায় ৪’শ মিটার এলাকা। ভাঙন আতংকে দিন কাটাচ্ছে বাঁধের আশেপাশের ৭ গ্রামের মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে বিকল্প বাঁধ তৈরির কাজ চলছে।

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি ৮ সেন্টিমিটার কমলেও এখনও বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ১০টি পয়েন্টে নদী ভাঙ্গনের তীব্রতা বেড়েছে। ফুলছড়ির সিংড়িয়া বাঁধে ভাঙ্গন দেখা দেওয়ায় বালুর বস্তা ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা চলছে। তীব্র স্রোত আর ভাঙ্গনের কারণে বালাসী রেলওয়ে পল্টুন সরিয়ে নেওয়া হয়েছে।

জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ২৫ হাজার মানুষ। যমুনায় উজানে পানি কমতে শুরু করলেও বাড়ছে ব্র‏হ্মপুত্রসহ শাখা নদীগুলোর পানি। ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়ে কৃষকের পাট তলিয়ে গেছে।

Tags: বন্যাবন্যা পরিস্থিতি
Previous Post

অ্যাকর্ড এল্যায়েন্স এখন গলার ফাঁস: অর্থমন্ত্রী

Next Post

চার দেশের ট্রানজিটে বাণিজ্যে বসতি লক্ষ্মী

Next Post

চার দেশের ট্রানজিটে বাণিজ্যে বসতি লক্ষ্মী

ভারতীয় গণমাধ্যমে খালেদা জিয়া মিথ্যাচার করেছেন: বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT