চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুস্তাফিজের অভিষেকে চার পেসারের বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:07 পূর্বাহ্ন 18, জুন 2015
in স্পোর্টস
A A

পেসার মুস্তাফিজুর রহমানের অভিষেকের দিনে ৪ পেস বোলার নিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো কোনো ওয়ানডে ম্যাচ খেলতে নামে। ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

মুস্তাফিজুরের সাথে এই ম্যাচেই অভিষেক হয়েছে ব্যাটসম্যান লিটন দাসের।

সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে দলে না থাকলেও প্রথম ওয়ানডে ম্যাচে দলে ফিরেছেন রুবেল হোসেন। তার সঙ্গে আছেন গত বছর এই ভারতের বিপক্ষেই অভিষেক ম্যাচে ৫ উইকেট নেওয়া তাসকিন আহমেদ।

আর মাশরাফি রুবেলদের পেস ব্যাটারিতে চতুর্থজন হিসেবে যুক্ত হয়েছেন মুস্তাফিজুর রহমান। একটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে ওয়ানডে ম্যাচে অভিষেক হচ্ছে তার। কদিন আগে হওয়া পাকিস্তানের বিপক্ষে টি-২০ ম্যাচে আফ্রিদি-শেহজাদদের ভরকে দিয়েছিলেন তিনি।

চার পেসার নিয়ে মাঠে নামার ইঙ্গিত পাওয়া গিয়েছিলো আগেই। গত দু’দিন তো আট পেসার নিয়ে নেটে অনুশীলন করেছে টাইগাররা।

সিরিজে দুই দলের মধ্যকার একমাত্র টেস্টটি ড্র হয়। ফতুল্লা টেস্ট উত্তেজনা ছড়ালেও বৃষ্টির কবলে তা রঙ হারিয়েছে। তাই টাইগার ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন ‘হোম অব ক্রিকেটে’ আজ হতে যাওয়া ভারত ও বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ।

তবে পরিসংখ্যানের বিচারে এগিয়ে টিম ইন্ডিয়া। এ পর্যন্ত টাইগাদের সাথে ২৯ দেখায় ২৫ টিতেই জয় তুলে নিয়েছে ভারতীয়রা। বিপরীতে টাইগারদের জয় মাত্র তিনটিতে। অন্য ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ভারতীয় দল: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও মোহিত শর্মা।

Tags: বাংলাদেশ-ভারত ক্রিকেট
Previous Post

মুস্তাফিজের অভিষেকে চার পেসারের বাংলাদেশ

Next Post

বাংলাদেশ-ভারত স্কোর আপডেট

Next Post

বাংলাদেশ-ভারত স্কোর আপডেট

লিটন-মুস্তাফিজের অভিষেক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT