চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মসমর্পণ করবেন না জাফরউল্লাহ চৌধুরী

ম. শাফিউল আল ইমরান by ম. শাফিউল আল ইমরান
12:38 অপরাহ্ন 18, জুন 2015
in বাংলাদেশ
A A

আদালত অবমাননার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলেও আত্মসমর্পণ করবেন না গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. জাফরউল্লাহ চৌধুরী।

কারণ হিসেবে আপিল বিভাগের ৫ জুলাই পর্যন্ত স্থগিতাদেশের কথা বলেছেন তার আইনজীবী।

ডা. জাফরউল্লাহ চৌধুরীর আইনজীবী ব্যারিষ্টার আকতার ইমামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, গ্রেফতারি পরোয়ানার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে তারা কিছু জানেন না।

ব্যারিষ্টার রাশনা ইমাম বলেন,  ট্রাইব্যুনাল যে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছিলেন তা জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ১৬ জুন। কিন্ত ১৬ জুন তারা আপিল বিভাগের চেম্বার জজের কাছে স্থগিতাদেশের আবেদন করেন। আদালত তা গ্রহণ করে ৫ জুলাই পর্যন্ত জরিমানা স্থগিত রেখেছেন।

তিনি বলেন, এই আদেশের বলে ৫ জুলাইয়ের আগে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে না।

ডা. জাফরউল্লাহ চৌধুরী আত্মসমর্পণ করবেন কি’না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপিল বিভাগের স্থগিতাদেশ যেহেতু আছে তাই তার সারেন্ডার করার কোনো কারণ নেই।

ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজা নিয়ে বিবৃতি দেয়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. জাফরউল্লাহ চৌধুরীকে আদালত অবমাননার দায়ে ডকে ১ ঘণ্টা দাঁড়িয়ে থাকাসহ পাঁচ হাজার টাকা জরিমানা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

প্রথমে তিনি আদালতের ডকে দাঁড়াতে অস্বীকৃতি জানান। আদেশের ১ ঘন্টা ২০ মিনিট পর আসামির কাঠগড়ায় এক ঘণ্টা থেকে তিনি আদালত অবমাননার সাজা ভোগ করেন।

এর বাইরে পাঁচ হাজার টাকা জরিমানা না দিলে এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে। নির্ধারিত তারিখে জরিমানা না দেওয়ায় এবং এ বিষয়ে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে কিছু না জানায় বৃহস্পতিবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

আদালত অবমাননার একই অভিযোগ থেকে আনু মুহাম্মদ, আসিফ নজরুলসহ অন্য ২২ ব্যক্তিকে সতর্ক করে ক্ষমা করে দেন ট্রাইব্যুনাল।

আনু মুহাম্মদসহ একাধিক বিবৃতিদাতা আদালতে স্বীকার করেন, তারা মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বার্গম্যানের লেখা এবং লেখার কারণে আদালতের রায় না পড়েই বিবৃতি দিয়েছিলেন।

Tags: ট্রাইব্যুনালডা. জাফরউল্লাহ
Previous Post

গ্যালারিতে হ্যাপি

Next Post

মিরপুরে মুস্তাফিজে মোচন মেলবোর্নের মনোকষ্ট

Next Post

মিরপুরে মুস্তাফিজে মোচন মেলবোর্নের মনোকষ্ট

র‍্যাঙ্কিংয়ে ৭ নম্বরে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT