চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরে মুস্তাফিজে মোচন মেলবোর্নের মনোকষ্ট

সাবিত খান by সাবিত খান
12:50 অপরাহ্ন 18, জুন 2015
in স্পোর্টস
A A

অভিষেক ম্যাচেই মুস্তাফিজের ৫ উইকেট শিকারের সুবাদে ভারতের বিপক্ষে ৭৯ রানের জয় পেয়েছে টাইগাররা। আর এই জয়ের মাধ্যমে গত অস্ট্রেলিয়া বিশ্বকাপে আম্পায়ারের কয়েকটি বিতকিত সিদ্ধান্তের কারনে ভারতের বিপক্ষে হারের দুঃখ অনেকটাই যেনো প্রশমিত হলো। মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে ৪৬ ওভারে ২২৮ রান করে অলআউট হয়ে যায় ভারত।

অভিষিক্ত মুস্তাফিজ আজ ফেরান রোহিত শমা, অজিঙ্কিয়া রাহানে, সুরেশ রায়না, রবিন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনকে। এছাড়াও তাসকিন ২ উইকেট লাভ করেন। তাসকিনের ওয়ানডে অভিষেক হয়েছিলো ভারতের বিপক্ষে। সেই ম্যাচে তাসকিনও ৫ উইকেট লাভ করেছিলেন। আজকের ম্যাচে সাকিব ২টি  ও মাশরাফি একটি করে উইকেট লাভ করেন।

মুস্তাফিজের শিকার  রোহিত ৬৮ বলে ৬৩ রান করে শঙ্কা জাগাচ্ছিলেন। তবে মুস্তাফিজের বলে মাশরাফির হাতে ধরা পড়েন তিনি। সুরেশ রায়না ৪০ বলে ৪০ রান করে মুস্তাফিজের বোলে বোল্ড হয়ে ফিরে যান। রবিন্দ্র জাদেজা ৪২ বলে ৩২ রান করে মুস্তাফিজের বলে সৌম্য এর হাতে ধরা পড়েন।

এর আগে শিখর ধাওয়ানকে ফিরিয়ে ৯৫ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গার পর অধিনায়ক বিরাট কোহলিকেও আউট করে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন তাসকিন আহমেদ। মাত্র এক রান করেই মুশফিকের তালুবন্দি হয়ে তাসকিনের দ্বিতীয় শিকার হন কোহলি।

ভারতের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচটিতে প্রথম সাফল্যের দেখা পান তাসকিন আহমেদ। ৩৮ বলে ৩০ রান করা শিখরকে আউট করেন তাসকিন।

এর আগে বাংলাদেশের ছুঁড়ে দেয়া ৩০৮ রানের বিশাল লক্ষ্যে ভারতের পক্ষে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন শিখর ধাওয়ান এবং রোহিত । মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটিতে ব্যাটসম্যানদের দৃঢ়তায় ভারতের বিপক্ষে সবোর্চ্চ সংগ্রহের রেকড করে টাইগাররা।

তামিম, সৌম্য এবং সাকিবের অর্ধশতকে ভারতের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে ৩০৭ রানের বড় সংগ্রহ করে বাংলাদেশ। সাব্বির রহমান ৪১ এবং নাসির হোসেন ৩৪ রানের কাযর্করী ইনিংস খেলেন। ভারতের বিপক্ষে নিজেদের জন্য ১০২ রানের রেকর্ড ওপেনিং পার্টনারশিপে করা ৩০৭ রানই টিম ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ। এর আগে ভারতের বিপক্ষে টাইগারদের হাইয়েস্ট টোটাল ছিলো ২৯৬ রান।

Tags: বাংলাদেশ-ভারত ক্রিকেট
Previous Post

আত্মসমর্পণ করবেন না জাফরউল্লাহ চৌধুরী

Next Post

র‍্যাঙ্কিংয়ে ৭ নম্বরে বাংলাদেশ

Next Post

র‍্যাঙ্কিংয়ে ৭ নম্বরে বাংলাদেশ

র‍্যাঙ্কিংয়ে ৭ নম্বরে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT