চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবিধা বঞ্চিতদের অনলাইন স্কুল

পান্থ রহমান by পান্থ রহমান
8:05 অপরাহ্ন 19, জুন 2015
in তথ্যপ্রযুক্তি
A A

কক্সবাজারের টেকনাফে সুবিধাবঞ্চিত শিশুরা পাচ্ছে উন্নত শিক্ষা। প্রত্যন্ত অঞ্চলেও রাজধানীর মতো ইংরেজি মাধ্যমে শিক্ষা পাচ্ছে তারা।

গ্রামীণফোনের অর্থায়নে জাগো ফাউন্ডেশনের এ অনলাইন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে তাই ঝরে পড়ার সংখ্যাও কম।

সামনে একটা বড় পর্দা, তার এক কোনায় ইন্টারনেট সংযুক্ত ক্যামেরা বা ‘ওয়েবক্যামে’ আছেন শিক্ষক। তার সামনে ৩৯ খুদে শিক্ষার্থী। পোশাকে জৌলুসহীন, তবে পরিচ্ছন্ন। কক্সবাজারের টেকনাফের খোনকারপাড়ার এ শিশুরা এক অজানা মুগ্ধতা নিয়ে তাকিয়ে ওয়েবক্যামে থাকা শিক্ষকের দিকে। শিক্ষক পড়াচ্ছেন, সুর মেলাচ্ছে ৫ বছরের নিচের শিশুরা।

এমনিতে শিক্ষা গ্রহণের সুযোগ নেই জেলে পাড়ার এ সুবিধাবঞ্চিত শিশুদের। বিনা খরচে উন্নত শিক্ষার সুযোগ তাই তাদের বিরাট পাওয়া।

কেনো এ অনলাইন স্কুল? এ প্রশ্নের উত্তরে উদ্যোক্তারা জানালেন, অন্তত আরও কিছু শিশুকে শিক্ষার সুযোগ দেওয়াই তাদের উদ্দেশ্য।

গ্রামীণফোনের কর্পোরেট রেসপন্সিবিলিটি স্পেশালিস্ট হাফিজুর রহমান খান জানান, সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করতে এমন উদ্যোগের পাশে দাড়িয়েছে তারা।

জাগো ফাউন্ডেশনের যোগাযোগ কর্মকর্তা নদী রশীদ বলেন, জাতীয় পাঠ্যক্রম অনেক সমৃদ্ধ হলেও শিক্ষক স্বল্পতায় দুর্গম এলাকায় সুবিধাবঞ্চিতরা পিছিয়ে যায়। তাই ‘স্কাইপ’ ধারণাকে কাজে লাগিয়ে ঢাকা থেকেই দুর্গম এলাকায় উন্নত শিক্ষা পৌঁছে দেয়া যাচ্ছে।

মাটিতে মাদুর পেতে টিভি পর্দায় ‘মিস’-এর দিকে তাকিয়ে থাকা শিশুদের দেখভাল করেন স্থানীয় দু’জন শিক্ষক।

গ্রামীণফোনের উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে জাগো ফাউন্ডেশনের ঢাকা অফিসের ‘টিচার্স সেন্টার’-এর শিক্ষকরা পড়াচ্ছেন সাড়া দেশের ১০টি স্কুলের প্রায় ৭শ’ শিশুকে।

Tags: অনলাইন স্কুলগ্রামীণফোন
Previous Post

মেক্সিকোকে হারিয়ে লড়াইয়ে টিকে থাকলো ইকুয়েডোর

Next Post

সুফিয়া কামালের ১০৫তম জন্মদিন আজ

Next Post

সুফিয়া কামালের ১০৫তম জন্মদিন আজ

লাখো রোহিঙ্গা শরণার্থীর অনিশ্চিত জীবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT