চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা দিবসে বাবা নায়েক রাজ্জাক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:55 পূর্বাহ্ন 21, জুন 2015
in বাংলাদেশ
A A

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির হাতে অপহৃত হওয়া বিজিবি সদস্য নায়েক আব্দুর রাজ্জাক বাবা দিবসে সন্তানের জনক হয়েছেন। রোববার পুত্রসন্তানের জন্ম দেন তার স্ত্রী।

গত ৫ দিন ধরে নাটোরের সিংড়া উপজেলার বলিয়াবাড়ীতে রাজ্জাকের গ্রামের বাড়ীতে চলছে কান্নার রোল। এরই মধ্যে সদ্য জন্ম নেওয়া নতুন শিশুর আগমনও সেখানে হাসি ছড়াতে পারেনি। ক্ষণে ক্ষণে ম‍ূর্ছা যাচ্ছেন আর সন্তানকে না পাওয়ার বেদনায় ডুকরে কেঁদে উঠছেন রাজ্জাকের মা বুলবুলি বেগম।

তার বাবা তোফাজ্জ্বল হোসেন অভিযোগ করে বলেন, গত ৫ দিনেও বিজিবি ও প্রশাসনের পক্ষ থেকে পরিবারের সাথে কোনো যোগাযোগ করা হয়নি।

তিনি বলেন, ছেলের সাথে মঙ্গলবার কথা হয়েছে। বুধবার শুনলাম আমার ছেলে বর্ডারে ডিউটি করতে গিয়ে অন্য বাহিনীর হাতে ধরা পড়েছে। দুই দিন পরে তার ছবি ইন্টারনেটে দেখেছি। এখন সরকারের কাছে একটাই দাবি, আমার ছেলেটাকে আমি সুস্থভাবে ফেরত চাই।

রাজ্জাকের স্ত্রী বলেন, স্বামীকে মিয়ানমারের বিজিপি ধরে নিয়ে গেছে, সেই খবর আমাদের ক্যাম্প থেকে কেউ জানায় নি। সরকার থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি চাই সরকার যেনো দ্রুত আমার স্বামীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়।

নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক বলেন, মিয়ানমারে আটক বিজিবি সদস্যের পরিবারের নিয়মিত খোঁজখবর রাখছেন। তার উদ্ধার সংক্রান্ত কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে পরিবারকে জানানো হবে।

Tags: বাংলাদেশ-মিয়ানমারবিজিপিবিজিবিমিয়ানমার
Previous Post

রোজার মধ্যে প্রথম কার্যদিবসে কম শেয়ারের লেনদেন

Next Post

মানবপাচার এড়াতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ

Next Post

মানবপাচার এড়াতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ

মুস্তাফিজেই বিদায় ধোনির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT