চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে তাপদাহ মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক হাজার

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
1:58 পূর্বাহ্ন 25, জুন 2015
in আন্তর্জাতিক
A A

পাকিস্তানের সিন্ধু প্রদেশে কয়েক দশকের মধ্যে তীব্র দাবদাহে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমে আসলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ না কমায় তাপদাহ অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর।

গত শনিবার থেকে সিন্ধু প্রদেশে শুরু হওয়া তীব্র দাবদাহের কারণে বিপর্যস্ত জনজীবন। বুধবার পর্যন্ত দাবদাহে এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। শুধু করাচিতেই মারা গেছে ৯ শ’র বেশি মানুষ। এছাড়া হায়দ্রাবাদ, নাউশাহরো ফেরোজ, বাদিন এবং সিন্ধুর অন্যান্য জেলাগুলোতে মারা গেছে প্রায় শতাধিক মানুষ।

সরকারি কর্মকর্তারা বলছেন, গত পাঁচ দিনে প্রদেশটির ৪০ হাজারেরও বেশি মানুষ দাবদাহে আক্রান্ত হয়েছে। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় হাসপাতালগুলোতে দাবদাহে আক্রান্ত রোগীর সংখ্যা কমতে শুর করেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার করাচির বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে তাপমাত্রা স্বাভাবিক হতে আরো কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মাহাম্মাদ হানিফ ।

পরিস্থিতি মোকাবেলায় প্রদেশটিতে জারি রয়েছে জরুরি অবস্থা । বন্ধ রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস। বাতিল করা হয়েছে হাসপাতালগুলোর চিকিৎসক এবং কর্মচারীদের ছুটি। হিটস্ট্রোকে আক্রান্তদের চিকিৎসা দিতে করাচির বিভিন্ন স্থানে স্পেশাল চিকিৎসা কেন্দ্র চালু করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

Tags: তীব্র তাপদাহপাকিস্তান
Previous Post

কুমিল্লার অবহেলিত এক উপজেলা তিতাস

Next Post

ফরিদপুরে কৃষক প্রশিক্ষণ

Next Post

ফরিদপুরে কৃষক প্রশিক্ষণ

মিয়ানমারে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT