চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারবহির্ভুত হত্যা বাংলাদেশে প্রধান মানবাধিকার সমস্যা: মার্কিন প্রতিবেদন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:45 পূর্বাহ্ন 26, জুন 2015
in বাংলাদেশ
A A

বিচারবহির্ভূত হত্যা ও গুম বাংলাদেশের অন্যতম প্রধান মানবাধিকার সমস্যা বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র । বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত ২০১৪ সালের মানবাধিকার প্রতিবেদনে ওই মন্তব্য করা হয়েছে।

এ ছাড়াও সংবাদপত্রের ওপর নিয়ন্ত্রণ, অনলাইনে মত প্রকাশের সীমাবদ্ধতাসহ দুর্বল শ্রম অধিকার এবং নিম্নমানের কর্ম পরিবেশকেও বাংলাদেশের মানবাধিকার সমস্যা হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার প্রতিবেদনে গত সংসদীয় নির্বাচন, নির্বাচন বর্জন এবং পরবর্তী রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৪ সালে জানুয়ারি থেকে সেপ্টেম্বরে গুম হয়েছে প্রায় ৮০ জন। ২০১৩ সালে এই সংখ্যাটা ছিলো ৫৩ জন।

২০১৪ সালের সংসদ নির্বাচন নিয়ে অধিকাংশ আন্তর্জাতিক পরিদর্শকের সমালোচনার কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। প্রতিবেদনে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং গতিশীল নাগরিকদের দেশ হিসেবে উল্লেখ করে মানবাধিকারের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে।

এছাড়া নিরাপত্তাকর্মীদের নির্যাতনসহ ক্ষমতার অন্যান্য অপব্যবহার, বিস্তৃত দুর্নীতি, দুর্বল বিচার ব্যবস্থা, লম্বা বিচার প্রক্রিয়ার কথাও উঠে আসে তাদের প্রতিবেদনে।

কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা এনজিওগুলোও বাংলাদেশে তাদের কাজের ক্ষেত্রে বিশেষ সমস্যার মুখোমুখি হন। এদেশে নারীরাও তীব্র বৈষম্যের শিকার। অনেক শিশুকেই জোড় করে কাজে বাধ্য করা হয়। কেউ কেউ টাকার প্রয়োজনে কাজ করে আবার কোনো কোনো শিশু মানবপাচারকারীদের কবলে পড়ে এই সমস্যার মুখোমুখি হন বলেও উল্লেখ করা হয়েছে মানবাধিকার বিষয়ক এই প্রতিবেদনে।

Tags: বাংলাদেশযুক্তরাষ্ট্র
Previous Post

বৃষ্টির দিনে ইফতারের টেবিলে ভিন্ন স্বাদের পাকোড়া

Next Post

মাদক ব্যবসায় জড়িতদের ছাড় নেই : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Next Post

মাদক ব্যবসায় জড়িতদের ছাড় নেই : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

ইউরোপে অর্থনৈতিক মন্দার প্রধান বাধা অভিবাসি সংকট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT