চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝাল খাবারে ইফতারের স্বাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:06 পূর্বাহ্ন 29, জুন 2015
in অন্যান্য
A A

সারাদিন রোজা রাখার পরে ইফতারের আয়োজনে একই ধরনের খাবার খেতে ভালো লাগে না। মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য দরকার ঝাল কিছু মজাদার আইটেম। এই আইটেম অাপনার মুখের স্বাদ বাড়াতে সাহায্য করবে। তাই ইফতারের টেবিলে পরিবেশনে করুণ ঝাল অাইটেম। দেখবেন ছোট-বড় সবার পছন্দ হবে। তবে খেয়াল রাখবেন ঝালের মাত্রা যেনো বেশি না হয়। এছাড়া বাচ্চাদের কথা চিন্তা করে ঝটপট বানিয়ে ফেলুন চিকেন ফ্রাই। বাইরে থেকে না কিনে বাসায় বসেই তৈরি করে ফেলুন এ রেসিপিটি।

  মুরগি ঝাল খিচুড়ি

উপকরণ

মুরগি ১টি (টুকরা করা), চাল ৪ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, এলাচ ৭-৮টি, দারুচিনি ২-৩ টি, গোলমরিচ ৫-৬ টি, লবঙ্গ ৪-৫ টি, তেজপাতা ২-৩ টি, পাঁচফোড়ন ১ চা চামচ, সরিষার তেল আধা কাপ, মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, হলুদ গুঁড়ো দেড় চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, আস্তজিরা আধা চা চামচ, কাচা মরিচ ফালি ৭-৮ টি, আস্ত শুকনা মরিচ স্বাদমতো, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো।

কীভাবে রান্না করবেন

প্রথমে পেসার কুকারে তেল গরম করে জিরা গরম মসলা পাঁচফোড়ন, রসুন, পেঁয়াজবাটা দিয়ে কষিয়ে নিন। তারপর মুরগি দিয়ে একে সব উপকরণ দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিন।এরপর অল্প পরিমান পানি দিয়ে পেসার কুকারের ঢাকনা লাগিয়ে রান্না করুন। এরপর ৪ কাপ চালে ছয় কাপ পানি ঢেলে তাতে কাঁচা মরিচ ও পরিমান মতো লবণ দিয়ে মাঝারি আচে আবার রান্না করুন।

পাঁচ থেকে ছয় সিঁটি বেজে উঠলে চুলা বন্ধ করে দিন। ১৫ থেকে ২০ মিনিট পর ঢাকনা খুলে পেঁয়াজ বেরেস্তা, শুকনা মরিচ ও সামান্য ঘি ছড়িয়ে গরম গরম ইফতারের টেবিলে পরিবেশন করুণ মজাদার ঝাল মুরগি খিচুড়ি। যাদের পেসার কুকার নেই তারা যে কোনো  পাত্রে রান্না করতে পারবেন।

মুরগির মাংসের টিক্কা

উপকরণ

মুরগির মাংসের কিমা ২ কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, রসুন ১ টেবিল চামচ, অাদা বাটা ২ টেবিল চামচ, কাঁচা মরিচ স্বাদ মতো, সয়াবিন তেল ১ ভাগের চার ভাগের এক কাপ, ঘি ৩ টেবিল চামচ, টক দই আধা কাপ, পেঁয়াজ বেরেস্তা আধাকাপ, গরম মসলা গুঁড়ো ১ চা চামচ, কাজু ও পেস্তা বাদাম একসঙ্গে বাটা ৩ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো।

কীভাবে রান্ন করবেন

মাংসের কিমার সঙ্গে আদা বাটা ও লবণ দিয়ে একসঙ্গে মেখে ছোট ছোট মার্বেলের মতো বল করে ২০ মিনিট রেখে দিন। এরপর বল গুলো গরম তেলে ভেজে নিন। অন্য পাত্রে তেল দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, বাদাম বাটা দিয়ে হালকা কষিয়ে নিন। এরপর বলগুলো দিয়ে দিন। বলগুলো দেওয়ার পর টক দই দিয়ে কষিয়ে নিন।

কোনো রকম পানি দেওয়া যাবে না।ঘন হলে আসলে কাঁচ মরিচ, ঘি, গরম মসলার গুঁড়ো ও পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিন। ইফতারের সময় ভিন্ন স্বাদ পেতে গরম গরম পরিবেশন করুণ মুরগির মাংসের টিক্কা।

চিকেন ফ্রাই

উপকরণ

স্কিন সহ চিকেনের পিস ৬ টি, ঘন তরল দুধ ১ কাপ, লবণ পরিমান মতো, গোল মরিচের গুঁড়ো ২ চা চামচ, সয়া সস ১ চা চামচ, কাঁচা মরিচ বাটা ১ চা চামচ, ধনে বাটা ও পুদিনা বাটা ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, ডিম ২ টি, ময়দা ১ কাপ, ব্রেড ক্রাম্ব ১ কাপ, লেবুর রস পরিমান মতো, ডিম ২ টি, বেকিং পাউডার ২ চা চাচম, কর্ণ ফ্লাওয়ার ২ চামচ, সয়াবিন তেল ১ কাপ।

কীভাবে রান্ন করবেন

চিকেন পিসগুলো ধুয়ে চিকেন টাওয়েল দিয়ে মুছে নিন। এরপর দুধ, গোল মরিচের গুঁড়ো, সয়া সস ও লবণ দিয়ে ১ ঘণ্টা মাখিয়ে রাখেন। এবার মাখানো চিকেনের সাথে লেবুর রস ও বাটা মসলা মাখিয়ে নিন। তিনটি ভিন্ন পাত্রে বেকিং পাউডার ও কর্ণ ফ্লাওয়ার দিয়ে ময়দা, ব্রেড ক্রাম্ব, ও ডিম ফাটিয়ে রাখুন।

চিকেন পিসগুলো প্রথমে ডিমে চুবিয়ে নিন এরপর ময়দা ও ব্রেড ক্রাম্ব মিশিয়ে গরম তেলে আঁচ কমিয়ে প্রায় ১০ মিনিট ধরে ভাজুন। ভাজা হলে গেলে সুন্দর পাত্রে রেখে ইফতারের সময় পরিবেশন করুণ বাসার তৈরি মজাদার চিকেন ফ্রাই।

Tags: খাবাররমজানরোজা
Previous Post

সোলার ইমপালসের দ্বিতীয় পর্যায়ের অভিযান শুরু

Next Post

নায়করাজ রাজ্জাকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

Next Post

নায়করাজ রাজ্জাকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

একাদশ শ্রেণীতে ভর্তির সময় বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT