চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইন্টারনেটেই হবে ক্লাস’

শর্মিলা সিনড্রেলা by শর্মিলা সিনড্রেলা
2:33 পূর্বাহ্ন 29, জুন 2015
in তথ্যপ্রযুক্তি
A A

হরতাল, ট্র্যাফিক জ্যাম আর আবহাওয়া। এই তিনটি দেশের উন্নয়নের পথে বেশ বড় বড় তিনটি কাঁটা।

ঠিক একইভাবে এসব ছোট ছোট বিষয়ই ব্যাঘাত ঘটাচ্ছিলো দুজন বাংলাদেশী বংশোদ্ভূত প্রবাসী নারীর উন্নয়ন কার্যক্রমেও। লীলা পড়েন ক্যালিফোর্নিয়ার লস গ্যাটোস হাই স্কুলে। তাদের ‘আউটরিচ ল্যাঙ্গুয়েজ ক্লাব’ নামে একটি ভাষা শিক্ষা ক্লাব আছে। এর মাধ্যমে তারা সেখানে বাইরে বসেই এই দেশের কিছু পিছিয়ে থাকা শিশুকে স্কাইপির মাধ্যমে ভাষা শিক্ষা দিয়ে আসছিলেন। বাংলাদেশের সাজেদা ফাউন্ডেশনের সাথে একত্রিত হয়েই কাজটা করছিলেন। কিন্তু ওই তিন বাধার কারণে তাদের কাজ ঠিকঠাক এগোচ্ছিলো না। 

মেয়েদের ওই কষ্টগুলো উপলদ্ধি করছিলেন বাবা ইঞ্জিনিয়ার শাহ তালুকদার। তিনি চাইছিলেন এমন কিছু করতে যেনো মেয়েরা ঠিকঠাক কাজ করতে পারে। কেননা একই সাথে সেটা যেমন মেয়েদের জন্য কাজ হবে তেমনই হবে দেশেরও জন্য।

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে বসে টানা চার বছর কাজ করে গেলেন বাবা শাহ তালুকদার।

ওই সমস্যা আর সমস্যা সমাধান বিষয়ে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, চার বছর চেষ্টার পর তৈরি করতে পারলাম ‘ইয়াকসি’। এখন আর স্কাইপ করে অনেক কষ্ট করে পড়াতে হবে না। বরং ওরা একই সাথে ক্লাস করাতে পারবে দেশে থাকা সব শিক্ষার্থীদের। 

তিনি বলেন, এখন আর মেয়েদের পড়াতে গিয়ে বাধা পেয়ে কষ্টও পেতে হবে না। এটাও মূলত আন্ত:যোগাযোগের একটি মাধ্যম। অন্যান্য মাধ্যমগুলোতে একজনের সাথে যোগাযোগ করা গেলেও এই মাধ্যম ব্যবহারে একসাথে অনেকের সাথেই যোগাযোগ করা যাবে। এজন্য স্বতন্ত্র এই সম্প্রচার মাধ্যমটি অন্যগুলো থেকে আলাদা। 

‘এর মাধ্যমে শুধু যে কারো সাথে এককভাবে ভিডিও কনফারেন্স করতে পারবেন তাই নয়। বরং আপনি চাইলো পুরো একদল মানুষের সাথে একসাথেই ভিডিওচ্যাট করতে পারবেন। আর কোনো বাধাই আসবে না।’ এমনটাই বলছিলেন ‘ইয়াকসি’র নির্মাতা বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রপ্রবাসী  ইঞ্জিনিয়ার শাহ তালুকদার।

‘ইয়াকসি’র মাধ্যমে এখন এদেশের গরিব ছেলেমেয়েরা কেবল একটি বাটনে চাপ দিয়েই যুক্ত হতে পারবেন বিদেশে বসে পড়ানো শিক্ষকদের সাথে। এজন্য বেশি কিছু করতে হবে না। শুধু মাত্র একটি বাটন দিয়েই কাজ হবে সম্পূর্ণ।  

সেবাটি পেতে শিক্ষার্থীদের কোনো টাকা খরচ করতে হবে না। শুধুমাত্র একটি মোবাইল ফোন আর ইন্টারনেট কানেকশন থাকলেই হবে। তবে যদি কোনো শিক্ষার্থীর এইটুকু করতেও সমস্যা হয় তাহলে তারা চাইলে ভিডিও অফ করে দিয়ে শুধু মাত্র অডিও শুনেই শিক্ষা নিতে পারবে। সেটাও নিশ্চয়ই বেশ কাজে আসবে বলে মনে করছেন শাহ তালুকদার।

‘আমি আজ এতোদূর এসেছি শুধুমাত্র শিক্ষার জন্য। শিক্ষাই পারে দেশকে উন্নত করে তুলতে। সেই দেশে যদি শিক্ষার প্রসার ঘটাতে না পারি তাহলে মনে শান্তি আসবে কী করে!’ বলছিলেন শাহ তালুকদার।

২৮ জুন যাত্রা শুরু করেছে ‘ইয়াকসি’। এর মাধ্যমে দেশের সবখানেই শিক্ষার আলো ছড়িয়ে যাবে- দেশের বাইরে বসেও দেশের জন্য এমনই স্বপ্ন আঁকেন শাহ তালুকদার।

আমেরিকার ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে বসবাস করেন শাহ তালুকদার। প্রবাসী এই বাংলাদেশী বিগত ২৮ বছর ধরে টেলিকমিউনিকেশন, মেডিক্যাল ইলেকট্রনিক্স, এন্টারপ্রাইজ সিস্টেম নিয়ে কাজ করে যাচ্ছেন।  বর্তমানে নিজের প্রতিষ্ঠান ইয়াকশি আইএনসি এর চেয়ারম্যান ও সিইওর দায়িত্ব পালন করছেন।

Previous Post

সিএমএম আদালতে ফখরুলের জামিননামা

Next Post

একাদশ শ্রেণীতে ভর্তিতে নতুন ভোগান্তি

Next Post

একাদশ শ্রেণীতে ভর্তিতে নতুন ভোগান্তি

বঙ্গোপসাগরে বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT