চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাদশে ভর্তি নিয়ে সারাদেশে অরাজকতা

মোস্তফা মল্লিক by মোস্তফা মল্লিক
4:10 পূর্বাহ্ন 30, জুন 2015
in অন্যান্য, শিক্ষা
A A

একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে সারাদেশেই সৃষ্টি হয়েছে অরাজকতা। কোনোটি বোর্ডের কারণে আবার কোনোটির কারণ কিছু শীর্ষ কলেজের একগুয়েমি। এসব কলেজ সরকারের নীতিমালার তোয়াক্কাই করছে না। এরই মধ্যে বেশ কয়েকটি কলেজকে শিক্ষা বোর্ড কঠোর হুঁশিয়ারি দিলেও কাজে আসেনি। আর বোর্ডের অন লাইন ত্রুটির কারণে কেঁদে-কেটে একাকার হচ্ছেন শিক্ষার্থীরা।

রাজধানীর শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম ভিকারুন নিসা নূন স্কুল এন্ড কলেজে ভালো ফলাফল করা অন্য স্কুলের ৪১ জন শিক্ষার্থী মেধা তালিকায় ভর্তির সুযোগ পেলেও আপাতত ভর্তি হতে পারছে না তারা।

অন্যদিকে গ্রেড পয়েন্টে কিছুটা পিছিয়ে থাকা ভিকারুননিসা স্কুলের কিছু শিক্ষার্থী মেধা তালিকায় স্থান না পেলেও তারাও ভর্তির সুযোগ পাচ্ছেন এই শিক্ষা প্রতিষ্ঠানে।

এই বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুফিয়া খাতুন বলেন, আমাদের কলেজে আসন সংকটসহ কিছু সমস্য আছে। আমাদের নিজেদেরই অনেক মেয়ে আছে যারা গোল্ডেন এ প্লাস পেয়েছে; কিন্তু তাদের নাম আসেনি। আমরা তাদেরকে নিবো। আমাদের কলেজ যে বাহিরের মেয়েদের দায়িত্ব নিবে না তা নয়। শিক্ষাবোর্ডের সঙ্গে যোগাযোগ করে এর ব্যবস্থা করা হবে।

এমন পরিস্থিতি বিরাজ করছে আরো বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক শীর্ষ কলেজগুলোর এই আচরণে ক্ষুব্ধ হয়ে বলেছেন, যে কোনো ব্যবস্থা গ্রহণে পিছপা হবে না কর্তৃপক্ষ।

তিনি আরো বলেন, শিক্ষাবোর্ড অনলাইনে কলেজগুলোকে যে সিদ্ধান্ত দিয়েছে তা তাদের মানতে হবে। নিজেদের মন গড়া সিদ্ধান্ত মানলে হবে না।

শিক্ষার্থী ও অভিভাবকদের এমন বিড়ম্বনার মধ্যে বোর্ডের ভুলেরও খেসারত দিতে হচ্ছে তাদের। সকাল থেকেই তাই এমন ভিড় ঢাকা শিক্ষা বোর্ডে।

বিড়াম্বনার শিকাড় হওয়া অভিভাবকদের কেউ কেউ বলেন, তারা তাদের সাধ্যের ভেতর আছে সেসব কলেজে আবেদন করেছেন। কিন্তু যেসব কলেজে আবেদন করেননি সেসব কলেজে তাদের নাম ছেলে-মেয়েদের নাম এসেছে।

আবার কেউ কেউ জানান, সরকারি কলেজে আবেদন করার পরও তাদের ছেলে-মেয়েদের নাম এসেছে প্রাইভেটে কলেজে। তারা এই সমস্যার সমাধানের জন্য রাজপথে বের হয়েছেন।

শিক্ষা বোর্ড বলছে, আগামী ৬ জুলাই প্রকাশ করা হবে দ্বিতীয় মেধা তালিকা। ওই তালিকায় এখনকার ভুলগুলো সংশোধন করা হবে।

Tags: একাদশ শ্রেণীএসএসসিভর্তি
Previous Post

এক মন্ত্রীকে বাদ দিলে জনপ্রিয়তা কমে না: বিএনপি

Next Post

ঘুরে ফিরে বড় রাজস্ব টার্গেট নিয়েই সব কথা

Next Post

ঘুরে ফিরে বড় রাজস্ব টার্গেট নিয়েই সব কথা

ব্লগার বাবুর হত্যাকারীদের প্রশিক্ষণ দিয়েছিলো অভিজিতের হত্যাকারী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT