চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামদানি শিল্পের হারানো ঐতিহ্য ফেরাতে নানা উদ্যোগ

রাজীব দাস by রাজীব দাস
4:37 পূর্বাহ্ন 01, জুলাই 2015
in অন্যান্য
A A

জামদানি শিল্পের ঐতিহ্য পুনরুদ্ধার এবং প্রসারে শুরু হয়েছে জামদানি প্রদর্শনী। জামদানি শিল্প নগরীর সমস্যা দূর করে এ শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা বলেন বিসিক চেয়ারম্যান। তাঁতীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন শিল্পমন্ত্রী।

মসলিনের ঐতিহ্য ক্ষয়িষ্ণু হওয়ার পর মসলিনের কারিগরদের হাতেই বিকশিত হয় জামদানি। ৫ ফুট শরীরে ১২ হাত শাড়ির মায়াবী আবরণ বাঙালি নারীর সৌন্দর্যকেই শুধু বাড়ায়নি ,বাড়িয়েছে নারীর রুচিকেও। কিন্তু প্রযুক্তির আধুনিকতা আর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এখনো পিছিয়ে তাঁতীর নিপুণ হাতে তৈরি জামদানি। সুঁই -সুতায় তৈরি এক জমিনে এক রূপকথার জন্ম হওয়া জামদানির বিকাশে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে উদ্বোধন করা হয়েছে ১০ দিনের জামদানি প্রদর্শনী। প্রদর্শনীর মিডিয়া পার্টনার হিসেবে আছে চ্যানেল আই।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এবং জাতীয় জাদুঘরের যৌথ আয়োজনের আলোচনায় বিসিক চেয়ারম্যান আহমেদ হোসেন খান বলেন, জামদানি শিল্পী ও তাঁতীদের টিকিয়ে রাখতে এবং জীবনমান উন্নয়নে উদ্যোগ নিয়েছে বিসিক।

তিনি আরো জানান, ওই শিল্প নগরীকে শুধু দেশবাসীই নয়, বিদেশি পর্যটকরাও এই শিল্পনগরী দর্শনীয় স্থান হিসেবে দেখতে যাবেন এমনভাবেই সাজানোর পরিকল্পনা হয়েছে। এই শিল্পের পেছনে কী কী সমস্য আছে, তা তারা সনাক্ত করে এর সমাধানের পথ বের করা হচ্ছে। জামদানিকে বিশ্বের দরবারে এক ঐতিহ্যবাহী শিল্প হিসেবে উপস্থাপন করার আশাবাদ ব্যক্ত করেন বিসিক চেয়ারম্যান।

নারায়নগঞ্জে শিল্প নগরীর বেদখল হওয়া জায়গা উদ্ধার এবং সদ্ব্যবহার করার আহ্বান জানিয়ে  শিল্পমন্ত্রী  আমির হোসেন আমু বলেন, প্রকৃতভাবে এই শিল্পের সঙ্গে যারা জড়িত তারা যেনো দখল হওয়া জায়গাগুলো ফিরে পায়, সেদিকে দৃষ্টি দেয়া প্রয়োজন বলে্ আমি মনে করি।

তবে মেলায় ১২ হাজার টাকা স্টল ভাড়া দিয়ে অংশগ্রহণ করিয়ে তাঁতীদের উদ্বুদ্ধ করার এ উদ্যোগ কতোটা তাঁতীদের কল্যাণে আসছে তা নিয়ে প্রশ্ন খোদ তাঁতীদের। 

Tags: জামদানি শিল্প
Previous Post

শেভরন থেকে ছাটাই শ্রমিকদের মানববন্ধন

Next Post

সাকা চৌধুরীর আপিলে আসামীপক্ষের যুক্তি উপস্থাপন রোববার

Next Post

সাকা চৌধুরীর আপিলে আসামীপক্ষের যুক্তি উপস্থাপন রোববার

গ্রিসের ভাগ্য নির্ধারণে ইউরো অর্থমন্ত্রীদের বৈঠক আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT