চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওই গম খাওয়ার উপযোগী: খাদ্য অধিদপ্তর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:19 পূর্বাহ্ন 05, জুলাই 2015
in অন্যান্য, আদালত
A A

ব্রাজিল থেকে আমদানি করা গম কিছুটা ভাঙ্গা হলেও খাওয়ার উপযোগী বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তর। হাইকোর্টে দাখিল করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, আমদানি করা গম খাওয়ার উপযোগী। এই প্রতিবেদনের ওপর শুনানি শেষে আগামী ৮ জুলাই পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ রোববার আদেশের জন্য দিন ধার্য করেন।

এর আগে ব্রাজিল থেকে আমদানি করা গম নিয়ে সকালে একটি প্রতিবেদন আদালতে দাখিল করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস আদালতে সেটি উপস্থাপন করেন।

এ বিষয়ে শুনানিতে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন এই গম খাওয়ার উপযোগী। অথচ যেসব পরীক্ষাগারের প্রতিবেদন এতে সংযুক্ত করা হয়েছে তাতে কোথাও এই গম খাওয়ার উপযোগী বলা হয়নি। বরং বলা হয়েছে, চুক্তি অনুযায়ী গম আসেনি। যে গমের নমুনা দেখানো হয়েছিল পরে সে গম আসেনি। যেগুলো এসেছে সেগুলো দানা ভাঙা, ওজন কম। কিন্তু খাওয়ার উপযোগী কি না সেটা কোথাও বলা হয়নি। তিনি এই প্রতিবেদন অসম্পূর্ণ।

ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানিতে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে খতিয়ে দেখার নির্দেশনা চেয়ে এর আগে জনস্বার্থে রিট আবেদনটি করেন এক আইনজীবী।

গত ৩০ জুলাই ব্রাজিল থেকে আমদানি করা প্রায় ৪০০ কোটি টাকা মূল্যের গম মানুষের খাওয়ার উপযোগী কি না, তা জানতে চান হাইকোর্ট। এছাড়া খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয় সম্পর্কে জানিয়ে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

Tags: খাদ্য অধিদপ্তরগমহাইকোর্ট
Previous Post

পেট্রোল বোমা হামলাকারীদের জনগণ চেনে: আইজিপি

Next Post

গাইবান্ধায় ওসিসহ ১০ পুলিশের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

Next Post

গাইবান্ধায় ওসিসহ ১০ পুলিশের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

সব শেষ হয়ে যায়নি: মাশরাফি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT