চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্রাজিলের গম ব্যবহার করি না’

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
6:29 পূর্বাহ্ন 06, জুলাই 2015
in বাংলাদেশ
A A

সরকারিভাবে  ব্রাজিল থেকে আমদানি করা নিম্নমানের গম নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর আটা ও ময়দা তৈরি করা প্রতিষ্ঠানগুলো ভোক্তাদের আশস্ত করার চেষ্টা করছে যে তারা ওই দেশের গম ব্যবহার করে না।

‘আটা, ময়দা, সুজি তৈরিতে আমরাই একমাত্র ব্রাজিলিয়ান গম ব্যবহার করি না’ শিরোনামে সোমবার পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপের খাদ্য ও পানীয় প্রস্তুতকারী শাখা প্রতিষ্ঠান বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ লিমিটেড।

তবে এসিআই’র পিওর এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রেস ব্র্যান্ড সংশ্লিষ্টরা বলেছেন, তাদের আটা-ময়দায়ও ব্রাজিলের গম ব্যবহার করা হয় না।

ভোক্তা সচেতনতার জন্য বসুন্ধরার বিজ্ঞাপনকে এ প্রতিষ্ঠান দুটি ইতিবাচকভাবে দেখলেও ‘একমাত্র’ তারাই (বসুন্ধরা) ব্রাজিলিয়ান গম ব্যবহার করছে না এমন বক্তব্যকে ‘বিভ্রান্তিকর’ বলে সমালোচনা করেছে।

পত্রিকায় প্রকাশিত বসুন্ধরার বিজ্ঞাপনে বলা হয়েছে ‘দেশের নামিদামি আটা, ময়দা, সুজি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো মেয়াদউত্তীর্ণ ও নিম্নমানের ব্রাজিলিয়ান গম ব্যবহার করছে’। এমন দাবির স্বপক্ষে বসুন্ধরার ব্র্যান্ড কর্মকর্তা আশফাক হামিদ জানান, তার প্রতিষ্ঠান গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতেই এ কথা বলেছে।

আমদানি করা নিম্নমানের ওই গমের চালান বাজারে ছড়িয়ে পড়ার খবর প্রকাশিত হওয়ায় নিজেদের পণ্য সম্পর্কে ক্রেতার সংশয় দূর করতেই এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে বলে জানান বসুন্ধরা ফুডের ব্র্যান্ড ম্যানেজার।

তিনি বলেন, ‘মিডিয়া বলছে ওই গম ছড়িয়ে পড়েছে। অনেক নামিদামি ব্র্যান্ড তা ব্যবহার করছে। এ অবস্থায় নিজেদের উৎপাদিত আটা, ময়দা, সুজি-তে নিম্নমানের গম ব্যবহার করা হয়নি ক্রেতাদের সেটা জানাতেই এই বিজ্ঞাপন প্রকাশ করেছে বসুন্ধরা ফুড।

প্রতিষ্ঠানের এক উর্ধতন কর্মকর্তা জানান, দেশের শীর্ষস্থানীয় পত্রিকা ও টিভি চ্যানেলগুলোতে প্রচারিত খবরের পর তার প্রতিষ্ঠান ক্যাম্পেইন শুরু করেছে। তিনি বলেন,‘আমরা ইউক্রেন, অস্ট্রেলিয়া,কানাডা থেকে গম আমদানি করি, আমাদের পণ্যে ব্রাজিলিয়ান গম ব্যবহৃত হয়নি’।

এখনো বিজ্ঞাপন না দিলেও নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে বসুন্ধরা ফুড এন্ড বেভারেজের মতো একই দাবি করেছে এসিআই-পিওর এবং মেঘনা গ্রুপের-ফ্রেস ব্র্যান্ড।

এসিআই-পিওর ফ্লাওয়ারের ডিরেক্টর সৈয়দ আলমগীর জানান, তারা দেশীয় ভালো মানের গম ছাড়াও ভারত, কানাডা, রাশিয়া থেকে গম আমদানি করেন। ব্রাজিল থেকে তারা গম আমদানি করেন না। তাই বসুন্ধরা ফুড-ই ‘একমাত্র’ ব্রাজিলিয়ান গম ব্যবহার করে না, এটা বলাটা ঠিক নয়।

তিনি বলেন, ‘আমরাও (এসিআই-পিওর) ব্রাজিলের গম ব্যবহার করি না’।

বসুন্ধরার এমন বিজ্ঞাপনের পর কারও প্রতি ইঙ্গিত না করে পিওর ফ্লাওয়ারের পণ্যে ব্রাজিলের গম ব্যবহার করা হয়নি জানিয়ে শিগগিরই বিজ্ঞাপন দেওয়ার কথা জানান সৈয়দ আলমগীর।

প্রায় একই কথা বলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রেস আটা, ময়দা ও সুজির ফ্যাক্টরি ও কোয়ালিটি বিভাগের এজিএম নজমুল হাবীব।

তিনি বলেন, রাশিয়া, উরুগুয়ে, ইউক্রেন, কানাডা থেকেই গম আসে। ব্রাজিল থেকে গম আনা হয়নি। আর যে গমের চালান এসেছে তা সরকার এনেছে নিজস্ব অভ্যন্তরীণ খাতে ব্যবহারের জন্য। এক্ষেত্রে ভোক্তার জন্য যেকোনো প্রতিষ্ঠান নিজের পণ্য নিয়ে বিজ্ঞাপন দিতেই পারে।

‘তবে অন্যদের ব্যাপারে না জেনে ‘একমাত্র’ তারাই (বসুন্ধরা) ব্রাজিলের গম ব্যবহার করেন না’এমন দাবি সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি

নাম প্রকাশ না করে আরেকটি আটা-ময়দা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা জানান, ব্রাজিলের গম মানেই যে খারাপ তা নয়। কিছু খারাপ থাকতে পারে। তবে আমাদের দেশের অনেক প্রতিষ্ঠানই ব্রাজিল থেকে গম আমদানী করে থাকেন। সেই গমগুলো কোথায় যায়?

তবে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে, সরকারের দেওয়া কাবিখা, টিআরসহ অন্য প্রকল্পের মাধ্যমে যে গম দেওয়া হয়; তার একটা বড় অংশই কালোবাজারের মাধ্যমে চলে যায় আটা-ময়দা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছে।

Tags: এসিআইগমবসুন্ধরা গ্রুপব্রাজিলের গম
Previous Post

দেশের সমৃদ্ধিতে প্রবাসীরা

Next Post

বিদেশীদের সম্পদের তথ্য চাইতে পারবে সরকার

Next Post

বিদেশীদের সম্পদের তথ্য চাইতে পারবে সরকার

আমাদের কেউ দমাতে পারবেনা: সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT