চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ আজাদের জন্মদিনে অবসকিওর’র শ্রদ্ধা (ভিডিও)

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 30, ডিসেম্বর 2015
in তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

শহীদ আজাদের ৬৯তম জন্মবার্ষিকীতে ফেসবুকে একটি লেখা পোস্টে তার প্রতি আরো একবার শ্রদ্ধা জানিয়েছেন ‘অবসকিওর’ ব্যান্ডের ভোকাল সাইদ হাসান টিপু। ‘অবসকিওর’র সর্বশেষ অ্যালবাম ‘মাঝরাতে চাঁদ’-এও আছে আজাদকে নিয়ে অসাধারণ একটি গান।

পোস্টে তিনি লিখেছেন: ১১ই জুলাই শনিবার, শহীদ আজাদের ৬৯ তম জন্মবার্ষিকী। এই অসীম সাহসী ক্র্যাক প্লাটুন খ্যাত গেরিলা মুক্তিযোদ্ধার জন্মলগ্নে আমাদের হৃদয় নিঙড়ানো ভালবাসা, শ্রদ্ধা। গেরিলা ১৯৭১ এবং ক্লাব অবসকিওর যৌথভাবে এই শহীদের আত্মার শান্তি প্রার্থনা করছে এবং সকলের কাছে বিনীত অনুরোধ রাখছি আমরা, আপনার আজকের প্রার্থনায় এই বীর শহীদকে স্মরণ করুন।

বাংলাদেশের জনপ্রিয় এই ব্যান্ড গায়ক আরো লিখেন: একই সাথে আমরা, শহীদ আজাদের হার না মানা জননী পরম শ্রদ্ধেয় সাফিয়া বেগম’কে গভীরতম শ্রদ্ধায় স্মরণ করছি। যিনি শহীদ আজাদের অন্তর্ধানের পর ১৪টি বছর মুখে ভাত তোলেননি, যার কবরে পরিচয় হিসেবে লেখা রয়েছে ‘শহীদ আজাদের মা’। আপনাদের সকলের প্রার্থনায় তাঁকেও রাখুন। এই মানুষটি ব্যক্তি জীবনে ধারণার অতীত আত্মসম্মান নিয়ে নিজ পুত্রকে বড় করেছেন, তাঁর মত মহীয়সী মানুষ ছিলেন বলেই, আজাদরা জীবন তুচ্ছ করে আপনাকে, আমাকে দিয়ে গেছেন স্বাধীন, সার্বভৌম ভূখণ্ড, গৌরবের লাল-সবুজ পতাকা।

মা ও মাতৃভূমি নিয়ে সাইদ হাসান টিপু তার ফেসবুক পোস্টে লিখেন, স্বাধীনতার ৪৪ বছর পর, আজও বাংলার ঘরে ঘরে হাজার হাজার আজাদের মা, রুমির মা, জুয়েলের মায়েরা নিভৃতে চোখের পানি ফেলেন। পৃথিবীর সব কষ্ট হয়তো সময়ের সাথে সাথে হালকা হয়ে যায় কিন্তু সন্তান হারাবার কষ্ট কি কোনো দিন কমে? জীবনের প্রতিটি দিন, প্রতিটি রাত সেই ছেলে হারানোর বেদনা বুকে নিয়ে তারা বেঁচে থাকেন। মায়ের কাছে সন্তান বিদায় নিয়ে দূরে কথাও চলে গেছে। সেই শহীদ মায়েরা তাদের ছেলের মুখ আর কোনো দিনও দেখতে পাবে না, তাদের ছেলেরা বর্ষার তুমুল বর্ষণে মায়ের হাতের আদরে মাখা খিচুরী খাবে না, ঘোমটার ফাঁক গলে চেয়ে থাকা মায়ের দৃষ্টি নিয়ে শরতের আকাশে ঘুড়ি উড়াবে না, কনকনে শীতের রাতে মায়ের বুকের উষ্ণতা নিবে না, ক্লান্ত হয়ে বাসায় এসে মায়ের শাড়ির আঁচলে মুখ মুছবে না, গ্রীষ্মের উত্তপ্ত দুপুরে মায়ের খোলা শীতল পিঠে কচি শরীর লেপটে ঘুমাবে না, মায়ের অনেক আদরের মানুষটি কখনই মাকে নিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশেকে দেখতে পাবে না।

‘শহীদ আজাদ সম্পর্কিত রাইটআপ – গেরিলা একাত্তরের সৌজন্যে,’ উল্লেখ করে তার পোস্ট শেষ করেন টিপু।

আজাদকে নিয়ে টিপুর গানটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন:

Tags: মুক্তিযুদ্ধশহীদ আজাদ
Previous Post

যেভাবে জানা যাবে প্রাথমিক সমাপনী ও জেএসসির ফলাফল

Next Post

ঘটনাবহুল বছরে বিশ্ব যা দেখেছে

Next Post

ঘটনাবহুল বছরে বিশ্ব যা দেখেছে

প্রধানমন্ত্রীর কাছে ৫ম ও ৮ম শ্রেণির ফলাফল হস্তান্তর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT