সাউথ আফ্রিকা বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই যে বিপর্যয়ে পড়েছিলো বাংলাদেশ। তবে সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে সেই ধাক্কা কাটিয়ে উঠছে টাইগাররা। দলীয় ২৪ রানে ২ উইকেট হারানোর পর আর কোনো অঘটন ছাড়াই ১৪ ওভারে ৮৬ তুলেছে তারা।
এর আগে ইনিংসের শুরুতে নিজের উইকেট বিলিয়ে দিয়ে সাজঘরে ফিরেন ওপেনার তামিম ইকবাল। দলীয় এবং ব্যক্তিগত ৫ রানে আউট হন তিনি।
আগের ম্যাচে ৬ উইকেট নিয়ে রেকর্ড গড়া কাসিগো রাবাদার করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বল ক্রিজ ছেড়ে বাইরে এসে খেলতে গিয়ে আউট হন তামিম। উইকেটের অনেক বাইরের বল ব্যাটের ভেতরের অংশে লেগে স্ট্যাম্প উপড়ে দেয়।
তামিম ফিরে যাওয়ার পর বাংলাদেশের ইনিংস গোছানোর চেষ্টা করছেন আরেক ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস।
এর আগে টস জিতে প্রথম ব্যাট করে চার ওভার বাকি থাকতে ১৬২ রানে অলআউট হয় সাউথ আফ্রিকা।






