চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিক্সিং কেলেংকারিতে চেন্নাই-রাজস্থান দুই বছর নিষিদ্ধ

রেজাউল করিম by রেজাউল করিম
3:28 পূর্বাহ্ন 14, জুলাই 2015
in স্পোর্টস
A A

ম্যাচ ফিক্সিংয়ের কারণে দুই বছর নিষিদ্ধ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের দুইবারের চ্যাম্পিয়ন বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং সাবেক চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। বিচারপতি রাজেন্দ্র মাল লোদাকে নিয়ে গঠিত ভারতীয় সুপ্রিম কোর্টের বিশেষ কমিটি এই রায় দিয়েছেন।

চেন্নাইয়ের অন্যতম কর্ণধার ও আইসিসি’র বিতর্কিত চেয়ারম্যান এবং সাবেক ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এন শ্রীনিবাসের জামাতা গুরুনাথ মায়াপ্পন এবং রাজস্থানের সাবেক মালিক বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজকুন্দ্রাকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

কর্মকর্তাদের শাস্তি হলেও ফিক্সিং কেলেংকারির সঙ্গে জড়িত যে ছয়জন খেলোয়াড়ের নাম সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছিলো তাদের ব্যাপারে কি রায় হবে এখনো স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে বিচারপতি লোদা ইঙ্গিত দিয়েছেন, খেলার চেয়ে বড় কেউই নয়। অর্থ, দল ও খেলোয়াড় কিছুই এখানে গুরুত্বপূর্ণ নয়।

নিষিদ্ধ দলের খেলোয়াড়রা অন্য দলে খেলতে পারবেন কিনা এবং আগামী মৌসুমে আইপিএলে নতুন কোনো দল নেওয়া হবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

২০১৩ সালে ফিক্সিংয়ের খবর প্রকাশিত হওয়ার পর এর সাথে জড়িত থাকার অভিযোগে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য শান্তা কুমার শ্রীশান্ত সহ রাজস্থানের আরো তিন ক্রিকেটারকে গ্রেফতার করা হয়।

রায়ের পর এক প্রতিক্রিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া বলেছেন, বিচার বিভাগীয় সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে বোর্ড। সব বিষয় খতিয়ে দেখে আনুষ্ঠানিক বক্তব্য দেবে তরা।

লোদা কমিটির রায়ের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের কয়েকজন সাবেক ক্রিকেটারও। সুনীল গাভাস্কার বলেছেন, আইপিএলে ধোনি থাকবে না ভাবতেই কষ্ট হচ্ছে। আর সঞ্জয় মঞ্জরেকর বলেছেন, ক্রিকেটপ্রেমীদের আস্থা অর্জনের জন্য যা অর্জন করা দরকার ছিলো তাই হয়েছে। খেলার ভাঙা-গড়া সবই ক্রিকেটপ্রেমীদের হাতে।

বিষেন সিং বেদী বলেছেন, স্বস্তির শ্বাস নিয়ে এলো লোদা কমিটি। আর রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার কথা জানিয়েছে চেন্নাই সুপার কিংসের মালিক গোষ্ঠী ইন্ডিয়া সিমেন্ট। তবে রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

Tags: আইপিএল ফিক্সিং
Previous Post

ভাড়াটে পরিচয়ে ব্যবসায়ীকে হত্যা

Next Post

ইফতারে চটজলদি ভিন্ন স্বাদের ম্যাকারনি

Next Post

ইফতারে চটজলদি ভিন্ন স্বাদের ম্যাকারনি

ভারতে পদদলিত হয়ে ২৭ পুণ্যার্থী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT