চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯ বছরে এটিএন বাংলা

মোস্তফা মল্লিক by মোস্তফা মল্লিক
10:22 পূর্বাহ্ন 15, জুলাই 2015
in বিনোদন
A A

টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ১৯ বছরে পা দিয়েছে। নানা আনুষ্ঠানিকতায় পালন করা হচ্ছে বেসরকারি এ টেলিভিশন চ্যানেলটির জন্মদিন। টেলিভিশন কর্তৃপক্ষ বলছে, দেশকে ভালো কিছু দিতেই এটিএন বাংলার অবিরাম পথ চলা।

পথ চলার ১৮ পূর্ণ করে ১৯ বছরে পা রেখেছে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’ স্লোগানে ১৯৯৭ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি। জন্মদিনের সকাল থেকেই এটিএন কার্যালয়ে আসেন সুধীজনরা। চ্যানেলটির সাফল্য কামনা করেন তারা।

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ১৮ বছর আগে মাহফুজুর রহমান এটিএন বাংলা’র যাত্রা শুরু করেছিলেন। ১৯ বছরে এসে দেখা যাচ্ছে দেশে এখন ২৫ টি চ্যানেল,আরও বাড়ছে। এটাই প্রমাণ করে দেশের মিডিয়ায় এটিএন এর আগমন কেমন প্রভাব ফেলেছে।

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, এটিএন বাংলা একধরণের স্বকীয়তার মাধ্যমে বড় হয়েছে। জনপ্রিয় টেলিভিশন বলতে যা বোঝায়, এটিএন বাংলা তা অর্জন করেছে। তবে যেহেতু অগ্রজ,তাই এটিএনের দায়িত্বও বেশি। দেশে বেসরকারি টেলিভিশনের হাত ধরে সমাজে পরিবর্তন এসেছে। সেদিক থেকে ১৯ বছরের এটিএন এর দায়িত্ব বেড়ে গেলো।

এটিএন বাংলার চেয়ারম্যান বলেছেন, সমাজকে বদলে দিতেই ভালো সব কাছের সঙ্গে আছে এটিএন বাংলা।

এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর. মাহফুজুর রহমান অভিনন্দনের জবাবে বললেন, দেশ ও সমাজের সেবা করে যাবো। এটাই আমাদের উদ্দেশ্য। আমরা সমাজের পরিবর্তন আনতে সম্মিলিতভাবে চেষ্টা করে যাবো।

জন্মদিন উদ্যাপনে দিনজুড়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে এটিএন বাংলা।

Tags: চ্যানেল আই
Previous Post

সাকিবের পর মাশরাফির ডাবল সেঞ্চুরি

Next Post

আবার বাঘের গর্জন

Next Post

আবার বাঘের গর্জন

আবার বাঘের গর্জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT