চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকাদের ঈদ সমাচার

জাকিয়া আক্তার by জাকিয়া আক্তার
2:23 পূর্বাহ্ন 16, জুলাই 2015
in বিনোদন
A A

ঈদ উৎসব ঘরের দরজায় কড়া নাড়ছে। আনন্দ ভাগাভাগি করে নিতে ইতিমধ্যে নাড়ির টানে গ্রামে-জনপদে ছুটছেন নগরবাসীরা।  বিনোদন-শোবিজের তারকারাও পরিকল্পনা করে ফেলেছেন তাদের ঈদের ছুটির পরিকল্পনা। কেউ ছুটছেন গ্রামে আবার কেউবা ঈদে কর্মব্যস্ত থেকে ঢাকাতেই ঈদ উদযাপন করার প্রস্তুতি নিচ্ছেন।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপচারিতায় জানা গেছে সেইসব তারকাদের ঈদ সমাচার।

রিয়াজ: সবসময় ঈদ ঢাকাতেই করেন তিনি। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। তবে এবারের ঈদটি তার কাছে অন্যরকম। কারণ কন্যা সন্তানের বাবা হবার পর এটিই তার প্রথম ঈদ। ঈদে দিন কন্যার সঙ্গেই সময় কাটাবেন আর পরিবারকেও সময় দেবেন রিয়াজ।

মেহজাবিন: নানা ব্যস্ততা আর পারিবারিক আয়োজনে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহজাবিন এবারের ঈদটি বাবা-মার সঙ্গে ঢাকাতেই থাকছেন। 

আগুন: জনপ্রিয় সঙ্গীতশিল্পী আগুন এবারের ঈদ পারিবারের সঙ্গে সাভারে নিজেদের খামার বাড়িতে কাটাবেন। তবে বিশেষ কোনো আয়োজন চলে আসলে তা তার স্ত্রী  সামলাবেন বলে জানিয়েছেন এই সংঙ্গীতশিল্পী। 

অপি করিম: জনপ্রিয় অভিনেত্রী অপি করিম টেলিভিশনে বিভিন্ন টকশোতে ব্যস্ত থাকায় ঢাকাতেই ঈদ উদযাপন করবেন। তবে ঈদের পর পরিবারের সঙ্গে দেশের বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে তার।

জাকিয়া বারী মম: ‘ছুঁয়ে দিলে মন’ খ্যাত জাকিয়া বারি মম পরিবারের সঙ্গে ঈদ ঢাকাতেই করার প্রস্তুতি নিয়েছেন। তবে ঈদের পর ঘুরতে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন। 

পূর্ণিমা: চলচ্চিত্র জগতের মিষ্টি মেয়ে পূর্ণিমা স্বামী ও মেয়েকে নিয়ে ঢাকাতেই ঈদ করবেন। মেয়ে ছোট বলে কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা এই মুহুর্তে নেই বলেও জানিয়েছেন তিনি।

ফাহমিদা নবী: এবারের ঈদটি একটু অন্যরকম এই গায়িকার, ছোট বোন দীর্ঘদিন পর বিদেশ থেকে সবার সঙ্গে ঈদ করতে ঢাকায় আসছেন। তিন বোন একসঙ্গে ঢাকাতেই ঈদ করবেন।

হুমায়রা হিমু: ঢাকাতে পরিবার বলতে শুধু তার মা। কাজের ব্যস্ততা থাকার কারণে মাকে একদম সময় দেওয়া হয় না বলে ঈদের যেকয় দিন ছুটি পাবেন তা মায়ের সঙ্গে কাটাবেন।

ওমর সানি-মৌসুমী: ছেলে-মেয়ে নিয়ে কাতারে ঈদ করতে যাবেন ওমর সানি ও মৌসুমী দম্পতি।

Previous Post

বসার জায়গা পাননি খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান

Next Post

ঘাড়ের হাড় ভেঙ্গে হাসপাতালে জর্জ বুশ সিনিয়র

Next Post

ঘাড়ের হাড় ভেঙ্গে হাসপাতালে জর্জ বুশ সিনিয়র

ফোরকানের ফাঁসির আদেশে গণজাগরণমঞ্চের সন্তোষ প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT