চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ আনন্দে পোশাকের পরেই প্রযুক্তি

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
9:27 পূর্বাহ্ন 16, জুলাই 2015
in তথ্যপ্রযুক্তি
A A

শেষ মুহূর্তের ঈদবাজার লোকেলোকারণ্য। নতুন পোশাকের সঙ্গে প্রযুক্তির এই রমরমা সময়ে অনেকেই ঈদে বেছে নিচ্ছেন ফোনসহ নানা প্রযুক্তিপণ্য। প্রিয়জনের মন রাখতেও ঈদ উপহার হিসেবে অনেকে কিনছেন স্মার্টফোন। তাই ঈদ বাজারে ভিড় শুধু পোশাকের দোকানেই নয়, মোবাইল ফোনের শোরুমগুলোতেও উপচে পড়া ভিড়।

বিশেষ করে বসুন্ধরা সিটির মোবাইল আউটলেটগুলোতে শেষ মুহূর্তের ঈদ শপিংয়ে নতুন ফোন কেনার ধুম পড়েছে। আবার নানা অনুষঙ্গ দিয়ে পুরানো ফোনটিকে নতুনের রূপ দিতেও এসেছেন অনেকে। শুধু কি নতুন ফোন দিয়ে ভরে মন?

পরিবার নিয়ে আয়েস করে চ্যানেলগুলোর ঈদ অনুষ্ঠান দেখতে বিশাল মনিটরের আধুনিক এলইডি টিভি সেটও কিনছেন অনেকে। ভীড় আছে রেফ্রিজারেটরের শোরুমগুলোতেও।গেম এবং ইন্টারনেট ভক্তরাও পিছিয়ে নেই। পোশাকের খুশি বিসর্জন দিয়ে হলেও কম্পিউটার বাজারে এসেছেন অনেকেই।

ঈদের কেনাকাটায় সাধারণ অনুষঙ্গ হিসেবে বছর বছর মোবাইল ফোন কেনার প্রবণতা বাড়ছে বলে জানালেন বিক্রয়কর্মীরা। আর ঈদ বাজারকে কেন্দ্র করেছে বাজারে এসেছে এলজি এবং অ্যাপলের ‘স্মার্টওয়াচ’। ৫০ হাজার থেকে শুরু করে দাম ১ লাখ পর্যন্ত হলেও প্রযুক্তি প্রেমিরা লুফে নিয়েছেন এই আধুনিকতম সংস্করণটিকে।

ক্রেতাদের আকৃষ্ট করতে বাড়তি অফার ও নানা সুবিধা দিচ্ছে স্মার্টফোন ব্র্যান্ডগুলো। বসুন্ধরা শপিং মলের স্মার্টফোন ক্যাফে ঈদ উপলক্ষ্যে দিয়েছে ক্যাশব্যাক অফার।

একবছর ধরে বাজারে আসা স্মার্টফোন ব্র্যান্ড অপপো’র বিক্রয় কর্মকর্তা কামাল জানালেন, শেষ মুর্হূতেও ভালোই ক্রেতা পাচ্ছেন তারা। ঈদে তিনটি মডেলের সেটের ওপর ২০ পর্যন্ত ছাড় দিয়েছে অপপো।

রং-বেরংয়ের স্মার্টফোনের পসরা সাজিয়েছে মাইক্রোসফট। প্রমোশনাল কর্মকর্তা ইমন জানান, পছন্দের ‘লুমিয়া’ স্মার্টফোনটির রং বেছে নেয়ার এবং বদলে নেয়ার সুযোগ দিয়েছে তারা। সেলফি তোলার সুবিধা বিবেচনায় লুমিয়া দিচ্ছে মাত্র ৬ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকায় ভালো মানের ‘ফন্ট ক্যামেরা’।

শপিংমল ঘুরে দেখা গেছে, নামী ব্র্যান্ডের ফোনের দিকেই ক্রেতাদের মনোযোগটা বেশি। তবে দেশি ব্র্যান্ডের হ্যান্ডসেটের দিকেও অনেকের আলাদা টান দেখা গেছে। ওয়ালটন, সিম্ফনি এবং নতুন আসা গোল্ডবার্গ শোরুমেও বেশ ভীড়।

ঈদকে সামনে রেখে স্মার্টফোন কিনতে আসা ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেলো। কিছুটা কম দামে পছন্দের ডিভাইস কেনার সুযোগ পেয়েই মূলত খুশি তারা। সাঈদ আহমেদ নামের এক ক্রেতা গ্যালাক্সি এস-সিক্স কিনে বলেন, অনেকদিনের ইচ্ছে একটি গ্যালাক্সি এস-সিক্স কেনার। কিন্তু দাম বেশি হওয়ায় তা আর কেনা হয়ে উঠছিল না। ঈদ উপলক্ষে ১৫ হাজার টাকা ছাড় দেওয়ায় কিনে নিলাম শখের ফোনটি।

ঈদে বাবাকে একটি সাধারণ ‘ফিচার ফোন’ উপহার দিলেন রাজীব আল নাহিয়ান নামের একজন ব্যাংক কর্মকর্তা। স্মার্টফোনের যুগে এর কারণ জানতে চাইলে বললেন, একটু বয়স্ক বলেই ফিচার ফোন কেনা। গেম আর গান শুনতে দ্বিতীয় শ্রেণীর ছেলের বায়নাতে স্মার্ট ফোন নিচ্ছেন বলে জানালেন জাকির হোসেন নামের এক ব্যবসায়ী।

যাত্রাবাড়ি থেকে কম্পিউটার কিনতে আগারগাঁয়ের কম্পিউটার সিটিতে এসেছেন সাইফুল হাসান। এবার ঈদের পোশাক না কিনে বাবা মায়ের কাছে বায়না ধরেছেন কম্পিউটার কিনে দেওয়ার জন্য। অষ্টম শ্রেণীর ছেলের আবদার মেটাতে বাবা-মা তাকে নিয়ে হাজির কম্পিউটার কিনতে। বাজেটের সঙ্গে মিলে যাওয়াতে ৪০ হাজার টাকায় কিনলেন একটি ডেক্সটপ কম্পিউটার। কম্পিউটার কিনে উচ্ছসিত সোহাগ বলেন, অনেক দিনের ইচ্ছা পূরণ হলো তার।

ঈদের জমজমাট বাজারে বেশি বিক্রি হওয়া পণ্যের মধ্যে রয়েছে হার্ডড্রাইভ, পেনড্রাইভ, র‌্যাম, স্পিকার, কি-বোর্ড, মাউস, ডিভিডি রম, গ্রাকিক্স কার্ড, হেডফোন, মাইক্রোফোন, ল্যাপটপ, মনিটর ইত্যাদি।

বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে ল্যাপটপের কভার, স্কিনপেপার, কুলিং ফ্যান, মাইক্রোফোন, এসএসডি কার্ড, মেমোরি কার্ড, বিভিন্ন কনভার্টার, ক্যাবল, ওয়েবক্যাম ইত্যাদি ভালো বিক্রি হচ্ছে বলে জানিয়েছে জুনায়েদ নামে এক বিক্রেতা।

অনেকেই পোশাকের খুশিকে বিসর্জন দিয়ে কিনছেন বিভিন্ন ধরনের প্রযুক্তি পণ্য। নিম্ন-মধ্যবিত্ত জীবনে বাজেটের সঙ্গে তাল মেলাতে গিয়েই উৎসবে কেনাকাটার ক্ষেত্রে কিছুটা যোগ-বিয়োগ করেও পছন্দের প্রযুক্তি পণ্যে পেয়ে খুশি ক্রেতারা।

Tags: ঈদ বাজারস্মার্ট ওয়াচস্মার্টফোন
Previous Post

ক্রিকেটে কিভাবে এই আয়োডিনবিযুক্তি

Next Post

সালাহ উদ্দিনের বিচার বিষয়ে সিদ্ধান্ত বুধবার

Next Post

সালাহ উদ্দিনের বিচার বিষয়ে সিদ্ধান্ত বুধবার

সালাহ উদ্দিনের বিচার বিষয়ে সিদ্ধান্ত বুধবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT