চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজানা কথা বলেদিলেন রিয়াজ (ভিডিওসহ)

জাকিয়া আক্তার by জাকিয়া আক্তার
12:20 পূর্বাহ্ন 17, জুলাই 2015
in বিনোদন
A A

‘তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়’ দিয়ে ঢালিউড জগতে অভিষেক ঘটেছিলো নায়ক রিয়াজের। এরপর একে একে সুপারহিট ছবিতে অভিনয় শুরু করেন ‘প্রেমের তাজমহল’ খ্যাত জনপ্রিয় নায়ক রিয়াজ। পপি, শাবনূর, পূর্ণিমা শিল্পী’র মতো হিট নায়িকাদের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন। তবে শাবনূর-পূর্ণিমা জুটি রয়ে গেছে মনের ঘরে।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে ‘মনের মাঝে তুমি’ খ্যাত রিয়াজ তার সেরা রোমান্টিক দৃশ্য, সেরা লোকেশন এবং সেরা রোমান্টিক গান নিয়ে কথা বলেন।

রিয়াজ চলচ্চিত্রের সেরা রোমান্টিক দৃশ্য

রিয়াজের প্রযোজনায় প্রথম সিনেমা ‘হৃদয়ের কথা’। রোমান্টিক এই ছবিটি মুক্তি পেয়েছিলো ২০০৬ সালে। রোমান্টিক ধারার ছবিতে অভিনয় করেছিলেন রিয়াজ-পূর্ণিমা জুটি। রিয়াজ বলেন অভিনয় জীবনে বহু রোমান্টিক ছবিতে অভিনয় করেছি কিন্তু ‘হৃদয়ের কথা’র’একটি রোমান্টিক দৃশ্য আমাকে এখনো ছুঁয়ে যায়। দৃশ্যটি ছিলো অধরা (পূর্ণিমা) নামে একটি মেয়ে আমার ভায়োলিনের খুব ভক্ত আমার ভায়োলিন শুনার জন্য প্রায় মিথ্যা কথা বলতো।

একদিন আমাকে মিথ্যা কথা বলে ওর বাসায় নিয়ে যায় তখন অনিক (রিয়াজ) রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। এবং যথারীতি আমার রাগ ভাঙ্গানোর জন্য অনেক আয়োজন করে। এই ব্যাপারটি আমার কাছে সবচে বেশি রোমান্টিক মনে হয়েছে।

নিজের রোমান্টিক দৃশ্যের পাশাপাশি হলিউডের আলোড়ন সৃষ্টি করা জনপ্রিয় সিনেমা ‘টাইটানিক’ এর শেষের দৃশ্যটি তার হৃদয়কে এখনো জুড়িয়ে দেয়।

রিয়াজের সেরা লোকেশন

শতাধিক ছবিতে অভিনয় করার সুবাধে দেশ-বিদেশে বহু লোকেশনে অভিনয় করেছেন নায়ক রিয়াজ। কক্সবাজারের সব লোকেশন তার প্রিয় এবং এই লোকেশনগুলোতে অভিনয় করতে রিয়াজ সবচে বেশি পছন্দ করেন।

বাংলাদেশের মতো এমন সুন্দর লোকেশন অন্যদেশে খুঁজে পায়নি বলে নিজের দেশের লোকেশনই প্রিয়।

রিয়াজের সেরা পছন্দের রোমান্টিক গান

তুমি আমার প্রানের চেয়ে প্রিয়, এই বুকে বইছে যমুনা, ও প্রিয়া তুমি কোথায়, মাথায় পড়েছি সাদা ক্যাপ, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি, মন মানে না, তুমি হাজার ফুলের মাঝে, অনেক সাধনার পরে পেলাম তোমার মন, জীবনে মরণে তুমি আমারি এমন সব সুপারহিট গান রয়েছে নায়ক রিয়াজের ভান্ডারে।

এতোসব গানের ভান্ডোরের মধ্যে ‘হৃদয়ের কথা’ সিনেমার হাবিব ওয়াহিদের কণ্ঠে ‘ভালোবাসবো বাসবোরে বন্ধু তোমায় যতনে’, প্রাণের চেয়ে প্রিয় সিনেমার ‘পরেনা চোখের পলক কি তোমার রুপের ঝলক’ এই দুইটি গান তার সবচেয়ে বেশি পছন্দের। বাইরের দেশের চেয়ে নিজের দেশের গানই বেশি শুনা হয় নায়ক রিয়াজের।

সোনালি প্রজন্মের নায়ক রাজ্জাক, নায়িকা কবরী ও শাবানা এর মতো সুপারহিট জুটিবদ্ধ গান তার পছন্দের তালিকায়। ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপোলের কালো তিল পড়বে চোখে’, ‘নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা’ গানগুলো এখনো তাকে মন ছুঁয়ে দেয়।

রিয়াজ ভক্ত দর্শকদের জন্য তার প্রিয় একটি গান দেয়া হলো।

Tags: ঢালিউডনায়ক রিয়াজরিয়াজ
Previous Post

দ্বিতীয় ইনিংসে আশরাফুল

Next Post

অজানা কথা বলেদিলেন রিয়াজ (ভিডিওসহ)

Next Post

চাঁদের দেখা মিললে শনিবার ঈদ

রাজন হত্যার আরেক আসামি গ্রেফতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT