চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেমিটেন্সের রেকর্ড

রেজাউল করিম by রেজাউল করিম
3:40 পূর্বাহ্ন 17, জুলাই 2015
in অর্থনীতি
A A

ঈদকে সামনে রেখে পরিবার পরিজন ও আত্মীয়-স্বজনের কাছে প্রবাসীদের টাকা পাঠানোর কারণে এক্সচেঞ্জ হাউসগুলোতে ব্যাপক ভিড় লেগেছে। বাংলাদেশীসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রবাসীদের এক্সচেঞ্জ হাউসগুলোতে ভিড় নিয়ে প্রতিবেদন ছেপেছে ‘গালফ টাইমস’।

গত এক সপ্তাহে প্রায় ৫০ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছে বাংলাদেশী প্রবাসীরা। যা ছিলো সপ্তাহের হিসাবে সর্বোচ্চ।

দোহার বেশ কয়েকটি এক্সচেঞ্জ হাউসের বরাত দিয়ে ‘গালফ টাইমস’ তাদের প্রতিবেদনে জানায়, ঈদের জন্য গত কয়েকদিনে প্রচুর সংখ্যক প্রবাসী তাদের পরিবারের কাছে অর্থ পাঠিয়েছে। এতে এক্সচেঞ্জ হাউসগুলোতে ব্যাপক ভিড় লেগে যায়। অনেককে আধা ঘণ্টার বেশি সময় পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হয়।

পত্রিকাটি আরো জানায়, রেমিটেন্স প্রেরকদের মধ্যে সবচেয়ে বেশি ছিলো বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও ফিলিপিনসের নাগরিক।

গত এক সপ্তাহের রেমিটেন্স প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ মন্তব্য করেছে,  আগে কখনোই এক সপ্তাহে এতো বেশি রেমিটেন্স দেশে আসেনি।

ওই বিভাগের তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসের প্রথম ১০ দিনে অর্থাৎ ১ থেকে ১০ তারিখ পর্যন্ত মোট ৫৫ কোটি ৫৬ লাখ ডলার রেমিটেন্স বাংলাদেশে এসেছে। এর মধ্যে ৪ থেকে ১০ জুলাই এসেছে প্রায় ৫০ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, গেলো অর্থবছরে প্রবাসীরা ১ হাজার ৫শ ৩১ কোটি (১৫ দশমিক ৩১ বিলিয়ন) ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন।

এই অংক আগের অর্থবছরের চেয়ে ৭ দশমিক ৬ শতাংশ বেশি।

Tags: রেমিটেন্স
Previous Post

পপির ভালো লাগা

Next Post

কঠোর নিরাপত্তায় জাতীয় ঈদগাহ

Next Post

কঠোর নিরাপত্তায় জাতীয় ঈদগাহ

মিয়ানমারের ২ সেনা সদস্যকে হস্তান্তর করলো বিজিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT