চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূন কেনো অসাধারণ

মুখলেছউদ্দিন শাহীন by মুখলেছউদ্দিন শাহীন
7:01 পূর্বাহ্ন 19, জুলাই 2015
in অন্যান্য, শিল্প সাহিত্য
A A

হুমায়ূন আহমেদ প্রায় সকলের কাছেই একজন প্রিয় লেখক । ৮০’র দশকে তাঁর “নন্দিত নরকে” বইটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলো । এমনকি গ্রামের ছেলে মেয়েদের হাতে হাতে বইটি দেখা গিয়েছে । মেট্রিক ও ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর রেজাল্টের অপেক্ষার অবসরে তরুণ-তরুণীদের ভেতর গল্পের বই পড়া একটি প্রচলিত সংস্কৃতি ছিল । এছারা পাড়া মহল্লার যুবক-যুবতীরা গল্পের বই আদান-প্রদান এর মাধ্যমে পরস্পরের সাথে বন্ধুত্ব গড়ে তুলতো ।

৯০’র দশকে হুমায়ূন আহমেদ যখন জনপ্রিয়তার তুঙ্গে তখন অনেক বড় বড় লেখক তাদের ড্রয়িংরুমে বসে হুমায়ূনের তীব্র সমালোচনা করেছেন । সেই সময়ের বাম রাজনীতির ডামাডোলে অনেকেই এই লেখককে অবজ্ঞা করেছেন ও করতে উৎসাহ জুগিয়েছেন। কিন্তু হুমায়ূন আহমেদ এর জনপ্রিয়তাকে কেউ থামাতে পারেননি। একচেটিয়া জনপ্রিয়তার কারণে অনেক প্রতিষ্ঠিত লেখককে বলতে শোনা গেছে সস্তা লেখা, ভালগার ইত্যাদি। কিন্তু সেই প্রতিষ্ঠিত লেখকরা একটা বিষয় আমলে নেননি যে সাধারণ মানুষ যাকে গ্রহণ করেন তিনি অবশ্যই অসাধারণ।

সাধারণ মানুষের সম্মিলিত জ্ঞানকে যারা অবজ্ঞা করেন তাদের জ্ঞানের পরিধি নিয়ে অনেক সন্দেহ আছে । হুমায়ূন আহমেদ এর সৃষ্টিকে মানুষ গ্রহণ করেছে হৃদয় দিয়ে, আবেগ দিয়ে। মানুষের হৃদয়কে জয় করা , মানুষের মধ্যে আবেগ তৈরি করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় , সম্ভব শুধু কোনো অসাধারণ মানুষের পক্ষেই।

হুমায়ূন আহমেদ এর টেলিফিল্ম, উপন্যাস মানুষের চিন্তা মনন কে নাড়া দিয়েছে । মানুষ একই সাথে হেসেছে, কেঁদেছে। আনন্দ বেদনায় আলোড়িত হয়েছে। এই কাজগুলো কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়।

মুক্তিযুদ্ধের উপর লেখা বই, নাটক, টেলিফিল্ম নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে আগ্রহী করেছে।

বাংলা ভাষার আঞ্চলিক টানকে উনি সম্মান করেছেন, সংগ্রহ করেছেন। আঞ্চলিক সংস্কৃতিকে সংরক্ষণ করেছেন। গণমানুষ কথাটি সাধারনত রাজনীতির ক্ষেত্রে প্রচলিত। কিন্তু রাজনীতির বাইরের মানুষ যে গণমানুষ হতে পারেন হুমায়ূন আহমেদ তা দেখিয়ে দিয়েছেন।

সর্বোপরি হুমায়ূন আহমেদের লেখার ধরণ বাংলা সাহিত্যে একটি নতুন ধারা তৈরি করেছে, লেখার এই ধারা মানুষ খুঁজে বেড়াবে অনেকদিন।

হুমায়ুন আহমেদের মৃত্যুর এই দিনে তাকে বার বার স্মরণ করি। আধুনিক বাংলা সাহিত্যের নতুন ধারার প্রবক্তা, নতুন ভাষার প্রবক্তা, নতুন শব্দের ও আবেগের প্রবক্তা হুমায়ূন আহমেদ বেঁচে থাকবেন ততোদিন যতোদিন আর একজন হুমায়ূন আহমেদ তৈরি না হবেন।

Tags: হুমায়ূন আহমেদ
Previous Post

হবিগঞ্জে সংঘর্ষে ২ জন নিহত

Next Post

টেস্ট সিরিজে বাংলাদেশের লক্ষ্য রেটিং পয়েন্ট

Next Post

টেস্ট সিরিজে বাংলাদেশের লক্ষ্য রেটিং পয়েন্ট

রাজন হত্যার আটক আমিনুল সাত দিনের রিমান্ডে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT