চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ নিহত ৩

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:59 পূর্বাহ্ন 25, জুলাই 2015
in বাংলাদেশ
A A

কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকায় যাত্রীবাহী বাস ও ম্যাজিক গাড়ির (পিকআপ) সংঘর্ষে চিকিৎসকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২০ জন আহত হয়েছেন। তার মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক।

শনিবার বেলা ৩টার দিকে চকরিয়ার উত্তর হারবাং ও চট্রগ্রামের লোহাগাড়া সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের কক্সবাজার ও ডুলাহাজারা ও চকরিয়া, লোহাগাড়া ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, চট্রগ্রাম লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কক্সবাজারের ইদগাঁও এলাকার বাসিন্দা ডা. মোজাম্মেল হোসেন (৫০), চকরিয়ার ডুলাহাজারার ব্যবসায়ী অলক (৩৬) ও চকরিয়ার বানিয়ার ছড়া এলাকার নুর নবী (২৮)।

চকরিয়া থানার ওসি প্রভাস চন্দ্র ধর জানিয়েছেন, ঘটনাস্থলটি লোহাগাড়া থানার অধীনে। এ ঘটনায় ৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।

হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি ফয়েজুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত পরিবহন দুটি জব্দ করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। নিহত ৩ জনের মৃতদেহ চকরিয়া হাসপাতালে রাখা হয়েছে।

Tags: নিহতসড়ক দুর্ঘটনা
Previous Post

তিন মাসে মুস্তাফিজের যতো ম্যাজিক

Next Post

অভিনন্দন সাকিব

Next Post

অভিনন্দন সাকিব

অবহেলিত শিক্ষার্থীদের জন্য ফেসবুকের প্রোগ্রাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT