চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে’

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
8:19 অপরাহ্ন 28, জুলাই 2015
in পরিবেশ
A A

আজ বিশ্ব বাঘ দিবস। বাঘ না থাকলে সুন্দরবনও রক্ষা পাবেনা-এ আশংকা করে বাঘের পাশাপাশি হরিণের চামড়া পাচাররোধে আরো কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বাঘ রক্ষায় সচেতনতা বাড়ানোরও তাগিদ দিয়েছেন তারা।

এবারের বাঘ দিবসের স্লোগান ‘বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে’। রয়েল বেঙ্গল টাইগারের প্রধান আবাসস্থল সুন্দরবন হলেও এদেরকে রক্ষায় যথাযথ উদ্যোগ না থাকায় বাঘের মৃত্যু আশংকাজনকহারে বেড়েই চলেছে। গত সাড়ে তিন দশকে সুন্দরবন ও সংলগ্ন এলাকায় চোরা শিকারী ও বনদস্যুদের হানা, গনপিটুনি আর প্রাকৃতিক দুর্যোগে ৬৭টি বাঘের মৃত্যু হয়েছে। বাঘ সংরক্ষণে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও নিরাপদ প্রজনন পরিবেশ তৈরি করতে ব্যর্থ হলে অচিরেই রয়েল বেঙ্গল টাইগার বিলুপ্ত হওয়ার আশংকা বিশেষজ্ঞদের।

বাঘের সংখ্যা হ্রাস পাওয়ার বর্তমান পরিস্থিতিকে খুব ভয়ংকর উল্লেখ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাজমুস সাদাত বলেন, বাঘের আবাস রাখতে হলে হরিণের দিকেও নজর রাখতে হবে। আমরা বাঘ শিকার নিয়ে যতটা উদ্বিগ্ন আমাদের হরিণ শিকার নিয়ে আরও বেশি উদ্বগ্ন হতে হবে।

পর্যটক ও চোরাশিকারিদের আনাগোনায় বাঘের স্বাভাবিক আবাসস্থল ব্যাহত হচ্ছে উল্লেখ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইন্টিগ্রেটেড সুন্দরবন রিসার্স সেন্টারের পরিচালক সরদার সফিকুল ইসলাম বাঘের সংখ্যা কমে যাওয়ার এটাও একটা কারণ হতে পারে বলে জানান।

তবে সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি ও যথাযথ সংরক্ষণে সর্বশেষ পরিসংখ্যানকে ভিত্তি ধরে সমন্বিত পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন বনবিভাগের কর্মকর্তারা।

খুলনার বন্যপ্রানী সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ জাহিদুল কবির বলেন, সবার জন্য আমাদের বাঘের সংখ্যাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া একটা বড় চ্যালেঞ্জ হবে।

বাঘ থাকলে সুন্দরবন টিকবে উল্লেখ করে বাঘ কমে গেলে সুন্দরবন হুমকির সম্মুখিন হবে বলে মন্তব্য করেন খুলনার বন সংরক্ষক সুনীল চন্দ্র কুন্ডু।

বাঘসহ সুন্দরবনের সকল জীববৈচিত্র্য সংরক্ষণে বন বিভাগের পাশাপাশি নিজেদের প্রচেষ্টার কথা জানিয়েছে পুলিশ। খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান বলেন, বন্যপ্রাণী সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট বিভাগ রয়েছে। সেখানে তাদের পাশে পুলিশি নিরাপত্তা ব্যবস্থাপনা বা আইনশৃঙ্খলা ব্যবস্থা জোড়দাড় করার জন্য যতটুকু সহযোগিতা দরকার আমরা করছি।

Tags: দিবসবাঘবিশ্ব বাঘ দিবসসুন্দরবন
Previous Post

ভ্যানগগের মৃত্যুবার্ষিকীতে ‘কুকেনহফ’এর শ্রদ্ধা

Next Post

কক্সবাজারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

Next Post

কক্সবাজারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

রাজধানীতে আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT