চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তত্ত্বাবধায়ক আমলে নেওয়া অর্থ ফেরতে হাইকোর্টের আদেশ স্থগিত

মাজহারুল হক মান্না by মাজহারুল হক মান্না
7:53 পূর্বাহ্ন 02, আগস্ট 2015
in অন্যান্য, আদালত
A A

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাংকে ১৬টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের দেওয়া অর্থ ফেরত দেওয়া নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিল করার অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাকা ফেরত দেওয়াও স্থগিত থাকবে।

এটর্নি জেনারেল বলেছেন, ওই সময় ব্যবসায়ীদের আয়কর রিটার্ন-এর কাগজপত্র দাখিল করতে তাকে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৭-২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় ১৬টি ব্যবসায়িক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকে প্রায় সাতশ’ চার কোটি টাকা জমা দেয়।

গণতান্ত্রিকভাবে নির্বাচন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এর বৈধতা চ্যালেঞ্জ করে ব্যবসায়ীদের পক্ষে ১১টি রিট  আবেদন করা হলে রুল জারি করেন হাইকোর্ট। এতে বিভিন্ন পে অর্ডারের মাধ্যমে নেওয়া অর্থ কেনো ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বিভিন্ন সময় রুল নিষ্পত্তি করে বাংলাদেশ ব্যাংককে অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে রায় দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে লিভ টু আপিল করলে চেম্বার বিচারপতি হাইকোর্টের রায় স্থগিত করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

শুনানি হয় প্রধান বিচারপতি নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চে।

এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, তাদের চাওয়ার বিপরীতে সামরিক বাহিনীর লোকজন তাদের থেকে নিয়েছিলো। এই হলো তাদের বক্তব্য। আর আমরা বলেছি, যেহেতু এসব অবৈধ অর্থ তাই তারা স্ব-ইচ্ছায় এসব সরকারকে দিয়েছে।

উভয়পক্ষের বক্তব্য উপস্থাপনের পর আদেশ দেন আপিল বিভাগ। এটর্নি জেনারেল আরো বলেন, আদালত এই ১১টি মামলা শুনানির জন্য গ্রহণ করেছেন। আমাকে নির্দেশ দিয়েছেন এই এগারোটি কোম্পানীর ওই সময়কার ইনকাম ট্যাক্স রিটার্নের কাগজপত্র আদালতে জমা দেওয়ার জন্য। ফলে হাইকোর্ট ডিভিশনের রায় ছিলো, তাদেরকে ফেরত দেওয়া হোক টাকা, সেটা স্থগিত হয়ে গেলো এবং আপিল বিভাগ কর্তৃক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই টাকা তারা পাবেন না। আপিল বিভাগ চূড়ান্ত শুনানিতে যে সিদ্ধান্ত দিবেন, সেটাই হবে।

এটর্নি জেনারেল জানিয়েছেন, আপিলের সার সংক্ষেপ ৬ সপ্তাহের মধ্যে জমা দিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এর দু’সপ্তাহের মধ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষের আইনজীবীদের সার সংক্ষেপ জমা দিতে বলা হয়েছে।

Tags: আদালতহাইকোর্ট
Previous Post

বন্যায় ভারত ও মিয়ানমারে ৮৭ জনের মৃত্যু

Next Post

যুক্তরাষ্ট্রে কুকুরের সার্ফিং

Next Post

যুক্তরাষ্ট্রে কুকুরের সার্ফিং

হুদা-ডালিম ‘রেকি’ করে গেলেও গুরুত্ব দেয়নি কেউ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT