সৌদি আরবের জেদ্দায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন বাংলাদেশী ছাত্র নিহত হয়েছে।
জেদ্দার অবহুর নামক এলাকায় শুক্রবার বাংলাদেশ সময় রাত ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত সাত জনকে কিং আবদুল্লাহ হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতরা হলেন ঢাকার একরামুল হাসান অনিক, পিতা-আবদুল আলিম, বরিশালের ফয়সল, পিতা- দেলোয়ার, টাঙ্গাইলের সৈকত, পিতা-জাকির ও চট্টগ্রামের মারজুক, পিতা- সোহেব।
এরা সকলেই জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা শাখার ছাত্র।
হাসপাতাল ও ঘটানা স্থল পরিদর্শন করেছেন জেদ্দার কনসাল জেনারেল এ, কে, এম শহিদুল করিম ও কনস্যুলেটের উর্ধ্বতন কর্মকর্তারা।






