চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রুতই চার দেশের মধ্যে শুরু হবে ব্যক্তিগত বাহন চলাচল

রিজভী নেওয়াজ by রিজভী নেওয়াজ
3:49 পূর্বাহ্ন 08, আগস্ট 2015
in অর্থনীতি
A A

আগামী ৬ মাসের মধ্যে বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভূটানের মধ্যে নাগরিকদের ব্যক্তিগত বাহনে চলাচল শুরু হবে বলে জানিয়েছেন, বাংলাদেশ-ভারতের ব্যবসায়ী নেতারা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনায় অর্থমন্ত্রীও বলেছেন, কানেক্টিভিটি ছাড়া কোনো সহযোগিতাই কার্যকর হবে না।

বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভূটানের মধ্যে সড়ক পথে নাগরিকদের চলাচলের ব্যাপারে চুক্তি সই হয়েছে ১৫ জুন। ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দু’দিনের বাংলাদেশ সফরে দু’দেশের মধ্যে ২২ টি চুক্তিও সমঝোতাও সই হয়েছে। এর প্রায় সবই বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির।

দুই প্রধানমন্ত্রীর আন্তরিক ঐক্যমতের পর ব্যবসায়ীরা নতুন করে পুরোনো আলোচনা শুরু করেছেন জোড়ে-শোরে। ঢাকায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের আয়োজনে সংলাপের আয়োজন এই প্রচেষ্টার প্রতিফলন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, নতুন এই উদ্যোগ বাস্তবায়নের জন্য বাংলাদেশ সব ধরণের সহযোগিতা করবে। বাংলাদেশে এখন রাজনৈতিক স্থিতিশীলতা বজায় আছে।

সরকারের হৃদ্যতাপূর্ণ সহযোগিতা কাজে লাগিয়ে দ্রুততম সময়ের মধ্যে পণ্য ও সেবা এবং নাগরিকদের চলাচল নিশ্চিত করতে চান দু’দেশের ব্যবসায়ীরা।

ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের মহাপরিচালক রাজিব সিং বলেন, দেশগুলোকে এখন সব ধরণের চুক্তি, রীতি-নীতি মেনে নিতে হবে। নতুন এই উদ্দ্যোগের বিষয়ে আমরা অনেক আশাবাদী।

এফবিসিসিআই’র সভাপতি মাতলুব আহমাদ বলেন, বিগত দিনে কী হয়েছে তা নিয়ে চিন্তা করে খুব একটা লাভ নেই। আজ বাংলাদেশ-ভারতের মধ্যে যে সম্পর্ক আছে তা হলো বিশ্বাসের সম্পর্ক।

এখন এই ৪ দেশের মধ্যে ব্যক্তিগত বাহন চলাচল শুরু হলে দেশগুলোর পরস্পরের প্রতি বিশ্বাসই নির্দেশ করবে। বিগত দিনে ট্রানজিট ব্যবহার করা হয়নি, কারণ দেশগুলোর মধ্যে বিশ্বাস ছিলো না।

আলোচনায় ভারতীয় হাইকমিশনার পংকজ শরণ আবারো বলেছেন, বাংলাদেশ-ভারতের নিয়তি একই সূত্রে গাঁথা। কাজেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

Previous Post

নিলয় হত্যা সরকারের চাল: খন্দকার মাহবুব

Next Post

অগ্রগতি আছে, সময়মতো সব খবর পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

অগ্রগতি আছে, সময়মতো সব খবর পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউয়েফার প্লে-অফের ড্র অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT