চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক অস্থিরতা আর কঠিন প্রশ্নপত্রেই যশোরের ফল বিপর্যয়

শর্মিলা সিনড্রেলা by শর্মিলা সিনড্রেলা
8:00 পূর্বাহ্ন 09, আগস্ট 2015
in অন্যান্য, শিক্ষা
A A

রাজনৈতিক অস্থিরতা আর কঠিন প্রশ্নপত্রকেই যশোর বোর্ডের ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে উল্লেখ করলেন যশোর বোর্ডের চেয়ারম্যান আবদুল মজিদ।

চলতি বছরে যশোর শিক্ষা বোর্ডের পাসের হার ৪৬.৪৫ শতাংশ। যা সবগুলো বোর্ডের চেয়ে অনেক কম। এর আগে ২০১৪ সালে পাসের হার ছিলো ৬০.৫৮ শতাংশ অার ২০১৩ সালে ছিলো ৬৭.৪৯ শতাংশ এবং এরআগের বছর ২০১২ সালে পাসের হার ছিল ৬৭.৮৭ শতাংশ।

একই অবস্থা জিপিএ-৫ এর ক্ষেত্রেও। চলতি বছর জিপিএ-৫ এর সংখ্যা এক হাজার ৯২৭। কিন্তু এর আগের বছর ছিলো ৪ হাজার ২৩১, ২০১৩ সালে ৪ হাজার ৭৪০ এবং ২০১২ সালে ছিলো ৫ হাজার ২২৯ জন।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে আবদুল মজিদ বলেন, যশোর বোর্ডে এবার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি খারাপ করেছে ইংরেজিতে। অন্যান্য বিষয়গুলো তুলনামূলকভাবে ভালো আছে। এই বিষয়টিতেই সবচেয়ে খারাপ করেছে তারা।

যশোর বোর্ডের এই ফলাফল প্রভাব ফেলেছে পুরো দেশের ফলাফলেও। সারাদেশে এবছর পাসের হার ৬৯.৬০ শতাংশ।

এর কারণ হিসেবে আবদুল মজিদ বললেন, এবছর প্রশ্নপত্র ফাঁসরোধ করতে অন্য বোর্ডে থেকে প্রশ্ন পাঠানো হয়েছে। আবার আমাদের এখান থেকেও প্রশ্ন অন্য বোর্ডে গেছে। সেই কারণেই এই সমস্যা দেখা দিয়েছে।

তবে এমন ফলাফলের জন্য কঠিন প্রশ্নপত্রকেও দায়ী করেছেন তিনি। সামনে নিয়ে আসেন শিক্ষক সংকটের কথাও। তিনি বলেন, ‘ভালো শিক্ষকের অভাবও এই ফল বিপর্যয়ের একটি কারণ। সৃজনশীল শিক্ষাব্যবস্থার কারণে সেটার সঙ্গে হয়তো শিক্ষার্থীরাও নিজেদের ঠিকভাবে খাপ খাওয়াতে পারেনি।’

দুর্বল মেধা ও সঠিক দিকনির্দেশনার অভাবে এবছর এমনটা ঘটলেও ভবিষ্যতে এসব সমস্যা কাটিয়ে উঠতে সঠিক পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে অাবদুল মজিদ বলেন, সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে, কি করা হবে। তবে এখন শিক্ষকদের উদ্বুদ্ধ করার কাজ চলছে।

Tags: এইচএসসিএইচএসসি রেজাল্ট
Previous Post

সরকার প্রমাণ করুক নীলাদ্রি হত্যার সঙ্গে জড়িত নয়: ইমরান এইচ সরকার

Next Post

জনকণ্ঠ বিষয়ে রুলের শুনানি বৃহত্তর বেঞ্চে

Next Post

জনকণ্ঠ বিষয়ে রুলের শুনানি বৃহত্তর বেঞ্চে

প্রতিবন্ধীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: সায়মা ওয়াজেদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT