চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবন্ধীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: সায়মা ওয়াজেদ

কাজী ইমদাদ by কাজী ইমদাদ
8:59 পূর্বাহ্ন 09, আগস্ট 2015
in বাংলাদেশ
A A

প্রতিবন্ধীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অটিজম ও নিউরোলজির জাতীয় উপদেষ্টা কমিটির প্রধান প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ হোসেন। প্রতিবন্ধীদের সমস্যা সমাধানে মন্ত্রণালয়গুলোর কাজের সমন্বয়ের ওপর জোর দিয়েছেন তিনি।

বেসরকারী গবেষণা সংস্থা ডিআরআরএ-এর আয়োজনে ডেইলি স্টার সেন্টারে প্রোমোটিং ইনক্লুসিভ হেলথ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সার্ভিসেস ফর পিপল উইথ ডিজ্যাবিলিটিজ শীর্ষক সেমিনার। স্বাস্থ্য সেবা পেতে প্রতিবন্ধীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন।

এসময় প্রতিবন্ধীরা তাদের কষ্টের কথা তুলে ধরে বলেন, আমাদের বাবা মায়ের এতোটা অর্থ ছিলো না যে আমার জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা করবে। আজ পর্যন্ত আমি হাত উচু করে খেতে পারি না। নিজের জীবন চালানোর জন্য অন্যের উপর নির্ভর করতে হয়।

বাংলাদেশের প্রতিবন্ধীদের জন্য স্বাস্থ্য সেবা কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়টি ওঠে এসেছে সেমিনারে।

অটিজম সমস্যা সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান অটিজম ও নিউরোলজির জাতীয় উপদেষ্টা কমিটির প্রধান সায়মা ওয়াজেদ হোসেন।

তিনি বলেন, দেশের উন্নয়ন কাউকে বাদ দিয়ে সম্ভব না। এই সেক্টরটি সব চেয়ে অবহেলিত, চোখে পড়ে কম। তাই শুরু থেকেই এই বিষয়ের উপর কাজ করার ইচ্ছে ছিলো।

প্রতিবন্ধীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মন্ত্রণালয়গুলোর কাজের সমন্বয়ের উপর জোর দেন তিনি।

Tags: প্রতিবন্ধীসায়মা ওয়াজেদ
Previous Post

জনকণ্ঠ বিষয়ে রুলের শুনানি বৃহত্তর বেঞ্চে

Next Post

‘কম বাজেটের পাশাপাশি বৈষম্যও ফল বিপর্যয়ের কারণ’

Next Post

‘কম বাজেটের পাশাপাশি বৈষম্যও ফল বিপর্যয়ের কারণ’

নিলয়ের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: আইজিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT