চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় গ্রেপ্তার ‘অস্তিত্ব’ নির্মাতা অনন্য মামুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:57 অপরাহ্ন 25, ডিসেম্বর 2017
in বিনোদন
A A

কুয়ালালামপুরে প্রবাসীদের আমন্ত্রণে ‘বাংলাদেশ নাইট’ নামের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গেল শুক্রবার রাতে মালয়েশিয়া গিয়েছেন দেশের দেশের তারকা অভিনেতা, অভিনেত্রী ও শিল্পীরা। বিনোদনী সংস্থা ‘সিনেমাটিক’র আয়োজনে ‘বাংলাদেশি নাইটস’ হলেও চিত্রপরিচালক অনন্য মামুনের আমন্ত্রণেই দেশীয় শিল্পীরা মালয়েশিয়া সফরে যান। সফলভাবে অনুষ্ঠান শেষ করতে পারলেও তবে মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ‘অস্তিত্ব’ খ্যাত নির্মাতা অনন্য মামুন।

বাঙালি প্রবাসীদের জন্য নাচে-গানে মঞ্চ কাঁপাতে নির্মাতা অনন্য মামুনের তত্ত্বাবধানে সম্প্রতি মালয়েশিয়া যান আসিফ আকবর, আঁখি আলমগীর, মিম, স্পর্শিয়া, ভাবনা, আইরিন, মিষ্টি জান্নাত, দেবাশীষ বিশ্বাস, কবির তিথি, রানা ও ব্যান্ড দল চিরকুট। সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও রবিবার দিবাগত রাতে আদম পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অনন্য মামুন।

দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, ‘বাংলাদেশ নাইটস’-এর পারফর্ম করতে দেশীয় শিল্পীদের সাথে সাথে সাধারণ মানুষকেও শিল্পী হিসেবে মালয়েশিয়ায় পাচার করেছেন অনন্য মামুন। বিভিন্ন সময়ে তিনি ৫৭ জন বেসামরিক মানুষকে বাংলাদেশ থেকে শিল্পী পরিচয়ে মালয়েশিয়ায় অবৈধভাবে পাচার করেছেন, যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার গোয়েন্দা পুলিশ। আর অবৈধ মানাব পাচারের এমন অভিযোগেই রবিবার রাত ১২টায় গ্রেপ্তার হন অনন্য মামুন। এ সময় শ্যাম নামে তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে মালয়েশিয়ায় অনন্য মামুনের গ্রেপ্তার হওয়ার বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ পুলিশের এক কর্মকর্তা। নাম না জানানোর শর্তে পুলিশ কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে জানান, অনন্য মামুনের ঘটনাটি আমরা জানতে পেরেছি। তার আটক হওয়ার খবর আমাদের কাছে এসেছে শুনেছি। অবৈধভাবে মানব পাচারের অভিযোগেই তাকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ।

চিত্রপরিচালক অনন্য মামুনের গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিয়ে জানতে সোমবার বিকালে পরিচালক সমিতির মহাসচিব বদিউল ইসলাম খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, অনন্য মামুনের বিষয়টি আমি শুনেছি। কিন্তু পারফেক্টলি কিছু জানি না। আর কিছু না জেনে এখন কথা বলাটা ঠিক হবে না। আগে জেনে নেই অনন্য মামুন কী কারণে মালয়েশিয়া গিয়েছিল, সেখানে কোনো শুটিং ছিলো কিনা! সব জেনে পরবর্তীতে সবাইকে জানাতে পারবো।

অনন্য মামুনের তত্ত্বাবধানে মালয়েশিয়ায় গিয়েছিলেন দেশের অনেক তারকা অভিনেতা অভিনেত্রী ও কণ্ঠশিল্পীরা। তারা সেখানে কেমন আছেন?-এমন প্রশ্ন এখন সবার। মালয়েশিয়ায় তারকা দলের একজন চিত্রনায়ক নিরব। তারসঙ্গে যোগাযোগ করলে চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, আমরা নিরাপদেই আছি। কারো কোনো ঝামেলা নেই। মঙ্গলবার সকালের ফ্লাইটে আমরা সকলে দেশে ফিরে আসবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

Tags: অনন্য মামুনঅস্তিত্বইমনচিরকুটনিরব
Previous Post

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় ‘গুপ্তচরের’ সঙ্গে পরিবারের সাক্ষাৎ

Next Post

প্রত্যাহার নয়, প্রাথমিকের শিক্ষকদের অনশন স্থগিত

Next Post
ধর্মঘট

প্রত্যাহার নয়, প্রাথমিকের শিক্ষকদের অনশন স্থগিত

রক্তের ইতিহাস বাংলাদেশ

কেনো অস্ত্র হাতে স্বাধীনতা সংগ্রামে নেমেছিল বীর বাঙালি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT