চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিসমাস ক্রেতাদের পকেট কাটবে হ্যাকাররা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:42 পূর্বাহ্ন 26, নভেম্বর 2015
in তথ্যপ্রযুক্তি
A A

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাসকে কেন্দ্র করে শুরু হয়েছে কেনাকাটা। আর এই কেনাকাটাকে লক্ষ্য করে সাইবার-চোর হ্যাকাররাও নতুন নতুন ম্যালওয়্যার, ভাইরাস ও স্প্যাম তৈরিতে লেগে গেছে।

পুরো যুক্তরাষ্ট্র জুড়ে আজ বৃহস্পতিবার পালিত হচ্ছে থ্যাংকসগিভিং উৎসব। থ্যাংকসগিভিংয়ের পরদিন, অর্থাৎ শুক্রবার থেকে প্রতি বছর আনুষ্ঠানিকভাবে শুরু হয় ক্রিসমাসের কেনাকাটা। একে বলা হয় ‘ব্ল্যাক ফ্রাইডে’। এই দিনটিতে ছোটবড় সব প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবার ওপর বিরাট মূল্যহ্রাসের ঘোষণা দেয়। অনলাইনেও প্রচুর ডিসকাউন্ট পাওয়া যায় কেনাকাটায়।

এছাড়াও থ্যাংকসগিভিংয়ের পরের সোমবার (সাইবার মানডে) অনলাইন শপগুলো কেনাকাটার ওপর বিপুল পরিমাণ ছাড় দিয়ে থাকে। এই ছাড়গুলোকে টার্গেট করেই ব্যবহার করা ক্রেডিট বা ডেবিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, অনলাইন শপিং আইডি, দোকানের ক্যাশ রেকর্ডসহ বিভিন্ন তথ্য চুরির উদ্দেশ্যে এই সময়টায় সাইবার-চোরদের তৎপরতা বেড়ে যায়।

এবারও তার ব্যতিক্রম হয়নি। স্প্যাম এবং ফিশিং ই-মেইলের মাধ্যমে ভুয়া সেল ও ডিসকাউন্ট অফার পাঠানোর পরিমাণ অনেক বেড়ে গেছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা পর্যবেক্ষক প্রতিষ্ঠান ‘আইসাইট’। দোকানের ক্যাশ রেকর্ডে আক্রমণ চালানোর জন্য একটি চক্র নতুন ধরণের জটিল একটি ম্যালওয়্যার তৈরি করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শুধু তাই নয়, ক্রেতাদের ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্য চুরির জন্য জনপ্রিয় শপিং অ্যাপগুলোর ভুয়া কপিও তৈরি করেছে বেশকিছু অপরাধচক্র।

ব্ল্যাক ফ্রাইডে থেকে সাইবার মানডে পর্যন্ত এই চারদিন শপিংয়ে বিশেষ সব অফার চলবে অনলাইনে ও অফলাইনে। বিশ্বের বিভিন্ন স্থান থেকে এই অফারগুলোর সুবিধা নিয়ে কেনাকাটায় মেতে ওঠেন ক্রেতারা। তাই এ সময়ে কেনাকাটায় সচেতন থাকতে জনগণকে বিশেষভাবে সতর্কতা জারি করেছে মার্কিন সরকার।

Tags: ব্ল্যাক ফ্রাইডেযুক্তরাষ্ট্রসাইবার অপরাধ
Previous Post

ক্রিসমাস ক্রেতাদের পকেট কাটবে হ্যাকাররা

Next Post

জয় শেখের বেটা, জয়তু শেখের বেটি

Next Post

জয় শেখের বেটা, জয়তু শেখের বেটি

‘কারও পারিশ্রমিক বাকি থাকবে না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT