চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিন আমরা বিশ্বকাপ জিতব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:34 অপরাহ্ন 22, জুলাই 2016
in অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

ইংলিশ কাউন্টি ক্রিকেটে অভিষেক ম্যাচেই নজরকাড়া পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজ। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ম্যাচে ৪ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন তিনি।

কাটার মাস্টারের বোলিং জাদুতে এসেক্সের বিপক্ষে ২৪ রানের জয় পেয়েছে সাসেক্স। ম্যাচে বোলিং ছাড়াও দুর্দান্ত একটি ক্যাচও নিয়েছেন বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজ।

‘দ্য ফিজ’ খ্যাত মোস্তাফিজের সাফল্যে মুগ্ধ হয়ে প্রবাসী বিশ্ববিদ্যালয় শিক্ষক আমিনুল ইসলাম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন:

‘আমি সাধারণত রাতে তাড়াতাড়ি বিছানায় যাই। অনেক আগে থেকেই ভোরে উঠে সকালের নামাজ পড়ার অভ্যাস। ছোট বেলায় ছয় ভাই-বোনের কেউই আমরা সকালে দেরি করে উঠতে পারতাম না। আমাদের বাবা খুব ভোরে সবার রুমে রুমে গিয়ে দরজায় শব্দ করতেন। ভোরে নিয়ম করে নামাজ এবং হাঁটাহাঁটি করতে হবে এই অভ্যাস সেই ছোটবেলা থেকেই।

মুস্তাফিজের খেলা ছিল, তাই নামকরা ক্রীড়া সাংবাদিক ছোট ভাই রনিকে আগে থেকেই জিজ্ঞেস করে রেখেছিলাম মুস্তাফিজের খেলা কখন আর আর কোন চ্যানেলে দেখাবে? সে জানাল, মুস্তাফিজের খেলা কোনো চ্যানেল দেখাবে না; তবে খেলা শুরু হবে আমার এখানকার সময় রাত ৯টায়। শেষমেশ সিদ্ধান্ত নিলাম ক্রিকইনফো’র স্কোরকার্ড’ই দেখব।

সমস্যা হলো, মুস্তাফিজের দল ব্যাটিং করেছে প্রথমে। এর পর মুস্তাফিজের দল যখন বোলিং করতে আসে, আমার এখানে ততক্ষণে সাড়ে দশটা! ঘুমের সময় হয়ে গেছে! কিন্তু মুস্তাফিজ যে ততক্ষণে বোলিং’ই করতে আসেনি। ছেলেটা যখন বোলিং করতে আসলো, ততক্ষণে পাঁচ ওভার হয়ে গেছে, রাত ১১টাও বেজে গেছে। ভাবছিলাম ঘুমিয়ে যাবো, নাকি দেখবো স্কোরকার্ড! শেষমেশ সিদ্ধান্ত নিলাম, মুস্তাফিজের খেলা বলে কথা। দেখিই না ছেলেটা কেমন খেলে!

মুস্তাফিজ ইংল্যান্ডে নেমেই সাসেক্সের হয়ে খেলতে নিমে গিয়েছিলো কাল! বাদ বাকী ব্যাপার রীতিমত ইতিহাস। চার ওভার বল করে ২৩ রান দিয়ে ৪ উইকেট। কারো উইকেট উপড়ে দিয়েছে তো কেউকে কাটারে এমন বিভ্রান্ত করেছে যে ব্যাটসম্যানরা বুঝতে পারছিলো না এর উত্তর কি হতে পারে! হয়েছে ম্যান অব দ্যা ম্যাচ’ও!

খেলা শেষে সাসেক্সের অধিনায়ক লুক রাইট বলেছেন – ‘আমাদের অনেক কষ্ট করতে হয়েছে মুস্তাফিজকে এখানে পেতে। এখন আমরা দেখতেই পাচ্ছি – আমাদের সময় ও শ্রম একটুও বৃথা যায়নি।’

লুক রাইটের এই কথা শুনে যখন ঘুমাতে যাচ্ছি, তখন আমার এখানে রাত একটা বেজে গেছে। ঘুমানোর সময় ভাবছিলাম – জেগে থাকাটা সার্থক হয়েছে। বাংলাদেশের সময় রাত চারটা তখন। আমার মতো কিছু ক্রিকেট পাগল মানুষ ছাড়া বেশিরভাগ লোকজন ঘুমাচ্ছে তখন। তবে এই মাত্র ঘুম থেকে উঠে আবিষ্কার করলাম – মানুষজন ঘুমালেও সকাল বেলা উঠে ঠিকই তারা খোঁজ নিয়েছে আমাদের মুস্তাফিজের খবর। পুরো ফেসবুক জুড়ে চলছে মুস্তাফিজ বন্দনা। জঙ্গি হামলা, ক্যামেরা কেনা ইত্যাদি ইত্যাদি ইস্যু এক নিমিষে মুস্তাফিজের কাছে ফেল মেরে গেছে।

মুস্তাফিজ ইউ লিটল বিউটি। উই অল লাভ ইউ। মেক আস প্রাউড। তোমার কাঁধে চড়ে নিশ্চয় একদিন আমরা বিশ্বকাপ জিতবো!’

Tags: আমিনুল ইসলামমুস্তাফিজুর রহমানসাসেক্স
Previous Post

একদিন আমরা বিশ্বকাপ জিতব

Next Post

ফিজের দুর্বোধ্য সেই বলগুলো (ভিডিও)

Next Post

ফিজের দুর্বোধ্য সেই বলগুলো (ভিডিও)

ফিজের দুর্বোধ্য সেই বলগুলো (ভিডিও)

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT