চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে পরবে ইউরোপ সেরার মুকুট

রেজাউল করিম by রেজাউল করিম
11:28 অপরাহ্ন 12, আগস্ট 2015
in স্পোর্টস
A A

ইউরোপ সেরার ২০১৪-১৫ মৌসুমের শেষ তিন ফাইনলিস্টের নাম ঘোষণা করেছে উইয়েফা। ২৭ আগষ্ট মোনাকোতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠানে ঘোষণা করা হবে এই মৌসুমের বিজয়ীর নাম। তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। তো এবার কার হাতে উঠছে এই পুরস্কার।রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্ব জিতিয়ে গতবার এই পুরস্কার পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবারও আটটি হ্যাটট্রিকসহ ৫৪ ম্যাচে ৬১ গোল করে শেষ যুদ্ধে টিকে আছেন তিনি।তবে ব্যক্তিগত অর্জন থাকলেও শিরোপা জেতার দলীয় সাফল্যে পিছিয়ে ‘সিআর সেভেন’। পর্তুগীজ তারকার দুরন্ত পারফর্মেন্সের পরও শিরোপাশূন্য একটা মৌসুম শেষ করতে হয়েছে রিয়ালকে।

মেসি-সুয়ারেজ সাথে নেইমার, এই ত্রিফলা মিলে ইতিহাসের প্রথম ক্লাব হিসাবে তৃতীয়বারের মতো ট্রেবল জিতিয়েছেন। পাশাপাশি এই তিনজন মিলে ইউরোপের যে কোনো ক্লাবের হয়ে জুটিবদ্ধ সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালসহ তারা করেছেন ১শ’ ২৩ গোল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল না পেলেও রেকর্ডের ১শ’ ২৩ গোলের মধ্যে মেসি করেন ৫৮ গোল। নেইমারের গোল সংখ্যা ৩৮। তবে নিষেধাজ্ঞার কারণে মৌসুমের শুরুতে খেলতে না পারলেও শেষ দিকে এসে ২৪ গোল করেন সুয়ারেজ। গত মঙ্গলবার সেভিয়ার বিপক্ষে ইউয়েফা সুপারকাপের ফাইনালেও দুটি গোল করেন মেসি। ম্যাচে সেভিয়াকে ৫-৪ গোলে হারিয়ে বার্সা জেতে মৌসুমের চতুর্থ শিরোপা। কাতালানদের সামনে এখন মৌসুমের ছয়টির সবকটি শিরোপা জয়ের হাতছানি।

ইউরোপের সেরা খেলোয়াড় নির্বাচনে ভোট দেন ইউয়েফা’র ৫৪ সদস্য দেশের সাংবাদিকরা। একজন সাংবাদিক ক্রমানুযায়ী পাঁচজন খেলোয়াড়কে ভোট দিতে পারেন।

২০১১ সালে এই পুরস্কার চালু হওয়ার প্রথম বছর জিতেছিলেন লিওনেল মেসি। ২০১২ সালে জিতেছিলেন মেসির সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা।

আর ২০১৩ সালে এই পুরস্কার উঠেছিলো বায়ার্ন মিউনিখের ফরাসির উইংগার ফ্র্যাঙ্ক বিরেবি’র হাতে। ২০১৪ সালের ক্রিস্টিয়ানো রোনালদোর পর এবার দেখা যাক কে পান ইউরোপ সেরার মুকুট।

Tags: ইউয়েফামেসিরোনালদোসুয়ারেজ
Previous Post

জনকণ্ঠ সম্পাদক ও নির্বাহী সম্পাদক দণ্ডিত

Next Post

মুখের দুর্গন্ধ থেকে বাঁচাবেন যেভাবে

Next Post

মুখের দুর্গন্ধ থেকে বাঁচাবেন যেভাবে

আমরা এভাবেই হারিয়ে যাই, তোমরা টের পাওয়ার আগেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT