চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক-সাংবাদিক ও এটিএন নিউজের চিফ এক্সিকিউটিভ অফিসার মিশুক মুনীরের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের এই দিনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার সালজানা গ্রামে কাগজের ফুল ছবির শুটিং স্পট দেখে ঢাকা ফেরার পথে ঘিওর উপজেলার জোকা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
অমর সুরকার, শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ তার ফেসবুক পেজে লিখেছেন, আমার এ জীবনে প্রথম দেখা এক শহীদ সন্তানের মৃতদেহ – যেন ক্ষত বিক্ষত মুনির চৌধুরী এসে শুয়ে ছিলেন একদিকে স্থির চোখে, মনে করিয়ে দিচ্ছিলেন, এভাবেই চলে গিয়েছিলাম আমরা।
আরেকদিকে দুমড়ে যাওয়া আগামীর জহির রায়হান – চুপি চুপি জানাচ্ছিলেন আমাদেরকে আর পাবে না গো তোমরা, আমরা এভাবেই হারিয়ে যাই, তোমরা টের পাওয়ার আগেই। মর্গে দেখা হয়েছিল সেদিন তাঁদের দুজনের সাথে।






