চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোট ভাঙ্গাভাঙ্গি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
11:22 পূর্বাহ্ন 13, আগস্ট 2015
in রাজনীতি
A A

২০ দলীয় জোটকে আওয়ামী লীগ সরকার ভাঙ্গার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এরকম অভিযোগ এনেছেন। তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহ‍াবুব উল হানিফ তা নাকচ করেছেন।

দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকার জোট ভাঙ্গার চেষ্টা করছে। তবে সরকারের নানা চেষ্টা সত্ত্বেও ২০ দলের ঐক্য অটুট আছে। কেউ এই ভাঙতে পারবে না ।

সরকারের বিরুদ্ধে জোট ভাঙ্গার চক্রান্তের অভিযোগ এনে তিনি বলেন, গত প্রহসনের নিবার্চনে শত চেষ্টা করেও সরকার জোটের কোনো দলকে নিতে পারেনি। জোটের কোনো ব্যক্তিকেও তারা নিবার্চনে আনতে পারেনি।

‘অর্থাৎ ২০ দলের ঐক্য অটুট আছে, অক্ষুন্ন আছে, শক্তিশালী আছে এবং আগামীতেও থাকবে,’ দাবি করে তিনি বলেন, সরকার এখন অন্য জুজুর ভয়ও দেখাচ্ছে।

জুজুর কথা উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, জঙ্গিদের কথা বলে মুক্ত বিশ্বের সহানুভুতি লাভের চেষ্টা করছে সরকার। সেজন্য গুম, খুন, শিশু হত্যা, নারী নিযার্তন, ব্লগার খুনের মতো ঘটনা বেড়ে চলেছে।

পরে জাতীয় শোক দিবস উপলক্ষে যুব মহিলা লীগের আলোচনা সভায় নজরুল ইসলাম খানের বক্তব্যের প্রতিক্রিয়া জানান মাহাবুবুল আলম হানিফ।

তিনি জোট ভাঙ্গার চেষ্টার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, বিএনপি-জামায়াত পাকিস্তানের এজেন্ট। এরা মুদ্রার এপিঠ-ওপিঠ। এদের ভাঙ্গা কখনও সম্ভব নয়।

‘২০ দলীয় জোটের সাথে সম্পৃক্ত জঙ্গিবাদী সংগঠন ব্লগারদের হত্যা করছে,’ দাবি করে তিনি বলেন: এইসব জঙ্গিবাদি সংগঠনগুলোর মূল লক্ষ্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা।

তিনি বলেন, ক্ষমতা গ্রহণের পর জিয়ার আসল চেহারা প্রকাশ পায়। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বাঁচাতে ইনডেমিনিটি আইন করেছিলেন জিয়া। সেসঙ্গে জিয়া স্বাধীনতা বিরোধীদের পুরস্কৃতও করেছিলেন।

জিয়াকে তিনি পাকিস্তানের এজেন্ট হিসেবেও উল্লেখ করেন। 

আর শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আলোচনা সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেত্রী আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশ যাচ্ছেন নালিশ করতে।

এর আগে সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান জানান, চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্য যাওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

Tags: ২০ দলীয় জোটআওয়ামী লীগবিএনপি
Previous Post

অধিনায়ক তালিক‍ায় মুশফিকের বাউন্ডারি

Next Post

বাড্ডায় আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বে ২ জন নিহত

Next Post

বাড্ডায় আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বে ২ জন নিহত

তিয়ানজিয়ান পৌঁছেছে রাসায়নিক বিশেষজ্ঞ দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT