চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারে আসছে স্যামসাং-এর নতুন দুই হ্যান্ডসেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:05 অপরাহ্ন 13, আগস্ট 2015
in তথ্যপ্রযুক্তি
A A

বিখ্যাত স্মার্টফোন কোম্পানি স্যামসাং একই সঙ্গে দু’টি নতুন মডেলের অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট বাজারে আনছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে স্যামসাং গ্যালাক্সি এস৬ এজ প্লাস এবং গ্যালাক্সি নোট৫ নামের হ্যান্ডসেট আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

৫.৭ ইঞ্চি স্ক্রিনের দু’টি ফোনই একসাথে বাজারে ছাড়া হবে। আগের মডেলগুলোর তুলনায় এগুলো বাজারে আসবে অনেক দ্রুত।

বরাবরের মতোই স্টাইলাস পেনযুক্ত নোট-এ এবার যোগ হয়েছে আকর্ষণীয় কাচের ব্যাক কাভার। এমনকি টাইপিংয়ের সুবিধার জন্য ব্যবহারকারী নিতে পারবেন আলাদা কি-বোর্ড কেস। তবে বিশেষ বিপণন কৌশলের খাতিরে আপাতত নোট৫ ইউরোপের বাজারে ছাড়া হবে না বলে জানিয়েছে সাউথ কোরিয়া ভিত্তিক এই স্মার্টফোন কোম্পানি।

এর মধ্য দিয়ে স্যামসাং আরেকবার ভুল করতে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই।

পরপর ৫ প্রান্তিকে মুনাফা কম হওয়ায় এবার দ্রুতই একসাথে নতুন দু’টি সেট ছেড়ে তার ঘাটতি কিছুটা পূরণের চেষ্টায় আছে স্যামসাং।

নতুন হ্যন্ডসেটের পাশাপাশি ‘স্যামসাং প্লে’ নামের অর্থ লেনদেনের স্মার্ট ওয়ালেট সেবাটি সাউথ কোরিয়ায় ২০ আগস্ট থেকে চালু করারও ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এরপর ২৮ সেপ্টেম্বর স্যামসাং প্লে চালু হবে যুক্তরাষ্ট্রে, তারপর যুক্তরাজ্য ও স্পেনে।

বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বজুড়ে চীনা প্রতিযোগী কোম্পানীগুলোর মাঝারি দামের ফোনের জনপ্রিয়তা বাড়ায় এবং অ্যাপল বড় আকারের স্মার্টফোন তৈরি শুরু করায় বাজারে স্যামসাং ফোনের চাহিদা কমে যাচ্ছে।

তবে এখন পর্যন্ত সার্বিকভাবে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের তালিকায় এক নাম্বারেই আছে স্যামসাং।

Tags: স্মার্টফোনস্যামসাং
Previous Post

জাতীয় দলে ফিরলেন কাকা

Next Post

পরীমনি’র খেলা

Next Post

পরীমনি’র খেলা

সানি লিওনের সঙ্গে কনিকা কাপুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT