চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুর সিটি নির্বাচনে পরাজয়কে আওয়ামী লীগ যেভাবে দেখছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:13 অপরাহ্ন 22, ডিসেম্বর 2017
in রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়কে প্রতিপক্ষের প্রার্থীর স্থানীয় জনপ্রিয়তার ফল হিসেবে দেখছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটি বলছে: এই নির্বাচনে আওয়ামী লীগের নৈতিক জয় হয়েছে। সেই সঙ্গে এই ফল আসছে জাতীয় নির্বাচনে কোন প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন দলটির একাধিক দায়িত্বশীল নেতা।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন: দেশের নির্বাচন পদ্ধতি যে নিরপেক্ষ, সেটাই রংপুরে প্রমাণ হয়েছে। সিটি করপোরেশন নির্বাচন একটি স্থানীয় নির্বাচন। এর সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের কোন সম্পর্ক নেই। এর কোন প্রভাব আগামী সংসদ নির্বাচনে পড়বে না।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: এই ভোটে হারলেও আওয়ামী লীগ অখুশি নয়। ভোটে হারলেও এই নির্বাচনে রাজনৈতিকভাবে জয় আমাদেরই। সবচেয়ে বড় কথা হলো অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনে নির্বাচন কমিশন যে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ নির্বাচনের রেকর্ড রেখে যাচ্ছে। এটা হলো গণতন্ত্রের বিজয়।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন: গতকাল যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি ছিল অবাধ ও সুষ্ঠ নির্বাচন। নির্বাচনে বিশেষ করে নারীদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। সেই সঙ্গে নির্বাচন কমিশন এটি প্রমাণ করেছে তারা আগামী জাতীয় নির্বাচন পরিচালনায় কতটুকু দক্ষ হবে।

‘তবে এই নির্বাচনের ফলাফল কোনভাবেই জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। কারণ এটি একটি স্থানীয় সরকার নির্বাচন। এখানে প্রার্থীর স্থানীয় জনপ্রিয়তা বেশি প্রভাব ফেলে’, বলেন স্বাস্থ্যমন্ত্রী।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন: রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলের কোন প্রভাব জাতীয় সংসদ নির্বাচনে পড়বে না। স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তির জনপ্রিয়তা ও আঞ্চলিকতা কাজ করে।

‘জাতীয় নির্বাচনে একটি দলের উন্নয়ন কর্মকাণ্ড ও জনপ্রিয়তা ফলাফলে কাজ করে। তাই রংপুর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় হলেও তার প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না।’

বিএনপির সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে উল্লেখ করে মাহবুব-উল-আলম হানিফ বলেন: রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয় হলেও গণতন্ত্রের জয় হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন।

তিনি বলেন: বর্তমান সরকার গুম-খুনে বিশ্বাস করে না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ’৭৫ সালের পরে এ দেশে গুম খুনের রাজনীতি শুরু করেছিলেন। তার ধারাবাহিকতা বজায় রেখেছিল তার দল বিএনপি।

Tags: অর্থমন্ত্রীওবায়দুল কাদের
Previous Post

নেইমার-আলভেজের ‘বসগিরি’তে উত্তপ্ত পিএসজির ড্রেসিংরুম

Next Post

রসিক নির্বাচন: জিতলেও দোষ, হারলেও দোষ?

Next Post
ফাইল ছবি

রসিক নির্বাচন: জিতলেও দোষ, হারলেও দোষ?

ক্রেতাদের আগ্রহ ও ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবাসন মেলা: গ্রাহকের ক্রয়ক্ষমতা কি বেড়েছে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT