চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গভীর শোকেও বীরত্ব আর ত্যাগের গৌরব

ম. শাফিউল আল ইমরান by ম. শাফিউল আল ইমরান
8:48 পূর্বাহ্ন 20, আগস্ট 2015
in বাংলাদেশ
A A

গভীর শোকের মধ্যেও বীরত্ব অার ত্যাগের গৌরব অনুভব করে মাহবুবের পরিবার। দেহরক্ষী হয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অনন্য দৃষ্টান্ত গড়েছেন মাহবুব রশিদ মাসুদ। ২০০৪ সালের ২১ আগষ্ট শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার সময় নিজের জীবন উৎসর্গ করে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তিনি।

কুষ্টিয়ার খোকসা উপজেলার ফুলবাড়িয়া গ্রামে জন্ম নেওয়া মাহবুবের দারিদ্র্যের সঙ্গেই ছিলো বসবাস। তবে ছোটবেলা থেকেই সৎ আর পরোপকারী মাহবুব সবার প্রিয় ছিলেন।

পরে শেখ হাসিনার ৪০ জন বিশ্বস্ত নিরাপত্তারক্ষীদলের একজন হতে পেরেছিলেন মাহবুব। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করে গেছেন একনিষ্ঠভাবে। অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছেন মানববর্ম হয়ে।

মাহবুব ছাড়াও সেদিন নিহত হন আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৩ জন নেতা-কর্মী। কেন্দ্রীয় নেতারা মানববর্ম হয়ে রক্ষা করেন শেখ হাসিনার জীবন।

তিন ভাই এবং পাঁচ বোনের মধ্যে মাহবুব ছিলেন দ্বিতীয়। বাবা মো. হারুন অর রশিদ এখন বয়সের ভারে ন্যুজ। তার ছোট ভাই মামুন অর রশিদ চ্যানেল আই অনলাইনকে বলেন, বড়ই সাদাসিধে ছিলেন তার এ ভাইটি। তার না থাকা পুরো পরিবারকে কষ্ট দিলেও তিনি যে নেত্রীর জীবন বাঁচাতে পেরেছেন সেজন্য তাদের কোনো কষ্ট নেই।

তবে তার একটাই কষ্ট যে স্থানীয় নেতারা কেউ তাদের খোঁজ নেন না। একজন এমপি মাহবুবের ছেলের জন্য একটা চাকরির ব্যবস্থা করবেন বললেও সেটা করেন নি।

মাহবুবের স্ত্রী ছেলে-মেয়েদের নিয়ে ঢাকার মোহাম্মদপুরে বাসা ভাড়া নিয়ে থাকেন বলে জানালেন মামুন।

২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলার সময় শেখ হাসিনার কাছেই ছিলেন তাঁর দেহরক্ষী মাহবুব। জীবন বাজি রেখে শেখ হাসিনাকে নিরাপদে রাখতে সক্ষম হলেও তিনি বাঁচতে পারেননি। গ্রেনেডের পর বুলেট কেড়ে নেয় মাহবুবের জীবন।

Tags: ২১ আগস্ট২১ আগস্টের গ্রেনেড হামলা
Previous Post

ক্রসফায়ারের শঙ্কার মুখে বিএনপির নেতা-কর্মীরা

Next Post

‘প্রবীর সিকদারের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর ছিলো ভুল সিদ্ধান্ত’

Next Post

‘প্রবীর সিকদারের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর ছিলো ভুল সিদ্ধান্ত’

সত্তর কোটি টাকার বন্ড ছাড়ছে ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT