চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বর্ণের দাম কমুক বাড়ুক, লোকসান ক্রেতাদের

তানজীমা এলহাম বৃষ্টি by তানজীমা এলহাম বৃষ্টি
5:52 পূর্বাহ্ন 23, আগস্ট 2015
in অর্থনীতি
A A

টানা কয়েক দফা দাম কমার পর আন্তর্জাতিক বাজারের আবার দাম বেড়েছে স্বর্ণের। তার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বাজারেও স্বর্ণের দাম বেড়েছে। শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মূল্য বৃদ্ধির ঘোষণা দেয় বাংলাদেশে স্বর্ণের দাম সংশোধনের দায়িত্বে থাকা সংস্থা বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। রোববার থেকে বাজারে নতুন মূল্য কার্যকর হওয়ার কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ভরিপ্রতি ১ হাজার ৫শ’ ১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪৩ হাজার ২ শ’ ৭৩ টাকা নির্ধারণ করে দেওয়া হয়। যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। ফলে ক্রেতাদের সামান্য আশার আলোটুকুও এখন নিভুনিভু।

আন্তর্জাতিক বাজারের উপর ভিত্তি করে বাংলাদেশে স্বর্ণের দাম কমানো হলেও বাস্তবে আন্তর্জাতিক ও দেশীয় বাজারে স্বর্ণের দামের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। বাংলাদেশে স্বর্ণের দাম এ পর্যন্ত শেষ কমানো হয় গত ৬ আগস্ট। তখন ২২ ক্যারেট স্বর্ণ ছিলো ভরিপ্রতি ৪১ হাজার ৭শ’ ৫৭ টাকা। কিন্তু ওই সময় আন্তজার্তিক বাজারে একই পরিমাণ স্বর্ণের দাম ছিলো ৩শ’ ৭৪ মার্কিন ডলার ৪৯ সেন্ট, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ২৯ হাজার ৯শ’ ৫৯ টাকা। অর্থাৎ দাম কমলেও দেশের বাজারে প্রতি ভরিতে প্রায় ১১ হাজার ৮শ’ টাকা লোকসান গুনতে হচ্ছিলো ক্রেতাদের।

শনিবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স ২৪ ক্যারেট স্বর্ণের দাম ছিলো ১ হাজার ১শ’ ২৮ মার্কিন ডলার ১০ সেন্ট। সে অনুসারে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম আসে ৩শ’ ৮৭ ডলার ৭৫ সেন্ট। যা বাংলাদেশি মুদ্রায় ৩১ হাজার ২০ টাকা। বাজুসের নির্ধারিত মূল্য আন্তর্জাতিক বাজারমূল্যের তুলনায় ১২ হাজার ২শ’ ৫৩ টাকা বেশি!

অর্থাৎ স্বর্ণের দাম বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের লোকসানের পরিমাণও বেড়েছে। দাম কমলে লোকসান খুব একটা কম হয় না। দাম বাড়ুক, বা কমুক, বাংলাদেশের বাজারে স্বর্ণ কিনতে গিয়ে অতিরিক্ত টাকা দিয়ে মূল্য পরিশোধ করে ক্রেতাদের ঠকতেই হচ্ছে।

Tags: স্বর্ণের দাম
Previous Post

সন্তান লালন-পালনের দায়িত্ব ভাগাভাগিতে সুখের দাম্পত্য

Next Post

শিক্ষক-শিক্ষার্থী নির্যাতনকারীদের শাস্তি দাবি

Next Post

শিক্ষক-শিক্ষার্থী নির্যাতনকারীদের শাস্তি দাবি

জঙ্গিদের অর্থ দেওয়ার কথা স্বীকার করলেন ৩ আইনজীবী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT