চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র-কানাডা-পাকিস্তান বিরোধিতা করছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:11 পূর্বাহ্ন 02, সেপ্টেম্বর 2015
in রাজনীতি
A A

যুক্তরাষ্ট্র, কানাডা ও পাকিস্তান সহযোগিতা না করায় বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে আনা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো সভ্য দেশগুলি কেন খুনীদের আশ্রয় দিচ্ছে তা তার জানা নেই।

বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর সাজাপ্রাপ্ত ছয় খুনীকে কবে দেশে ফিরিয়ে আনা হবে এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র, কানাডা ও পাকিস্তান সহযোগিতা করলে খুনীদের দেশে ফিরিয়ে আনা সম্ভব।

তিনি বলেন, অত্যন্ত দুঃখের বিষয় সভ্য-উন্নত দেশ হয়েও আমেরিকা,কানাডার মতো দেশ কেনো খুনিদের আশ্রয় দেয় তা আমি বুঝতে পারি না। আমরা খুনিদের ফেরত দিতে অনেকবার ওই দেশগুলোর সরকারের কাছে অনুরোধ জানিয়েছি এবং আইনগতভাবেও প্রচেষ্টা চালাচ্ছি। ইন্টারপোলেও এদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা আছে। এছাড়াও আইনমন্ত্রণালয়,পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় সমন্বিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেকোনো কারণেই হোক বাস্তবতা হলো আমরা ওই দেশগুলোর সরকারের সহযোগিতা পাচ্ছি না।

প্রধানমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর দুই খুনী পাকিস্তানে লুকিয়ে আছে। কিন্তু পাকিস্তান তাদের দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করছে না। তিনি বলেন, ‘খুনি রশীদ আগে লিবিয়ায় ছিলো এখন পাকিস্তানে আছে, ডালিমও আছে পাকিস্তানেই। অথচ তাদের খোঁজ দিয়ে পাকিস্তান আমাদের সহযোগিতা করছে না। এটা দেশবাসীর জানা উচিৎ। পলাতক আরও দুই খুনি কোথায় আছে সরকারের কাছে সে তথ্য আপাতত নেই’।

দেশে বঙ্গবন্ধুকে মানুষের মন থেকে মুছে দেয়ার অপচেষ্টার জন্য খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানকে দায়ী করেন।

শেখ হাসিনা বলেন,খুনি মোশতাক ও জিয়াউর রহমান ৭৫ এর ১৫ আগস্ট হত্যাকাণ্ড চালায়। বাংলাদেশে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে। সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলের পালা শুরু হয়। জিয়া নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেয় এবং আমি ও রেহানা দেশে ফিরতে চাইলে বাঁধা দেয়া হয়।

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বঙ্গবন্ধুর স্মৃতিরক্ষা, বঙ্গবন্ধুর খুনীদের বিচারসহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

Tags: বঙ্গবন্ধুশেখ হাসিনা
Previous Post

প্যারিসে অগ্নিকাণ্ডে শিশুসহ ৮ জনের মৃত্যু

Next Post

লাল-সবুজের দলের শেষ পর্যন্ত লড়াইয়ের প্রতিশ্রুতি

Next Post

লাল-সবুজের দলের শেষ পর্যন্ত লড়াইয়ের প্রতিশ্রুতি

তিন বিশিষ্ট নাগরিককে আনসারুল্লাহ বাংলা টিমের হত্যার হুমকি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT